হোম > সারা দেশ > ঝিনাইদহ

রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় বদিয়ার রহমান (৬৩) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আর্ফিদি হাসান (২২) গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ-জীবননগর আঞ্চলিক মহাসড়কের মহেশপুর উপজেলার কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বদিয়ার রহমান মহেশপুর পৌরসভার নওদাপাড়া গ্রামের মৃত মল্লিক বিশ্বাসের ছেলে। আহত আর্ফিদি হাসান কোটচাঁদপুরের পোস্ট অফিস পাড়ার মকবুল হোসেনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বদিয়ার রহমান তাঁর ভ্যানটি পাশে রেখে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আর্ফিদি হাসানও গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর হাসপাতালে পাঠান।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমরান আলম বলেন, রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আহত মোটরসাইকেল আরোহীকে স্থানীয় লোকজন হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।

ঝিনাইদহে খামারের তালা ভেঙে ৬ গরু চুরি

মহেশপুর সীমান্তে ধানখেতের আইলে অজ্ঞাতনামা নারীর মরদেহ

নারীর চুল কেটে শরীরে মরিচের গুঁড়া মাখিয়ে নির্যাতন, প্রধান আসামি গ্রেপ্তার

পরকীয়ার অপবাদে বাড়িতে ঢুকে নারীকে মারধর, চুল কেটে শরীরে মরিচের গুঁড়া

ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

‘জেলা প্রশাসক এখন জেলা বিএনপির উপদেষ্টা’

ঝিনাইদহে শিশুকে ধর্ষণের অভিযোগ ও ঘটনা ধামাচাপার চেষ্টায় গ্রেপ্তার ৪

বাড়ির পাশে খেলছিল ভাই-বোন, পড়ে ডোবায় মিলল লাশ

ঝিনাইদহে সাবেক পুলিশ সদস্যসহ ২ জনকে কুপিয়ে জখম

২৮ হাজার পিস ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১