হোম > সারা দেশ > যশোর

এইচএসসিতে যশোরে পাসের হার ৪৪.৯২, জিপিএ-৫ পেয়েছেন ৩২২৮ জন

যশোর প্রতিনিধি

যশোর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. আব্দুল মতিন শনিবার ফলাফল তুলে ধরেন। ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষা বোর্ডে এ বছর বড় ধরনের অবনতি হয়েছে। এ বছর বোর্ডে গড় পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫০ দশমিক ২০ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৫ দশমিক ২৮ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২২৮ জন পরীক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ৫ হাজার ৯৯৫। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা—দুই ক্ষেত্রেই অবনতি হয়েছে। তবে বোর্ড কর্তৃপক্ষের দাবি, ফল বিপর্যয় নয়, বরং সঠিক মূল্যায়নের প্রতিফলন ঘটেছে এবারের ফলে।

যশোর শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর খুলনা বিভাগের ১০ জেলার ৫৭০টি কলেজ থেকে ১ লাখ ১২ হাজার ৭৯১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৫০ হাজার ৬৬৮ জন। বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে ১৫ হাজার ১৬৭ জন, মানবিক বিভাগ থেকে ৩০ হাজার ১৯১ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫ হাজার ৩১০ জন পরীক্ষার্থী পাস করেছেন।

জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে বিজ্ঞান বিভাগে ছেলে ১ হাজার ১৭ জন ও মেয়ে ৮৪১ জন, মানবিক বিভাগে ছেলে ২৬৮ ও মেয়ে ৮৯৭ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ছেলে ৭৩ জন ও মেয়ে ১৩২ জন।

এ বছর শতভাগ পাস করেছেন মাত্র তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গত বছর এ সংখ্যা ছিল পাঁচটি। অন্যদিকে, একজন শিক্ষার্থীও পাস করেননি—এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৬। গত বছর এ সংখ্যা ছিল ২০।

ফলাফল সম্পর্কে যশোর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. আব্দুল মতিন বলেন, ‘ফল বিপর্যয় হয়নি, সঠিক মূল্যায়ন হয়েছে। আমরা মূলত কোয়ালিটি নিশ্চিত করতে কাজ করছি।’ ইংরেজিসহ কয়েকটি বিষয়ে পাসের হার কম হওয়ার কারণ অনুসন্ধান এবং সমস্যা সমাধানে কাজ করা হবে বলেও জানান তিনি।

অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা গ্রহণের কোনো সিদ্ধান্ত হয়নি। তবে তাঁরা আগামীকাল থেকে সাত দিনের মধ্যে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন।

যশোর কারাগার: সাজা শেষ, তবু ফেরা হচ্ছে না ৪৩ ভারতীয়র

নারকেলগাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবক নিহত

অভয়নগরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

কক্সবাজারের টুপটুপ রিসোর্টে আগুন: ১১ দিন পর মনিরামপুরে পৌঁছাল চারজনের মরদেহ

যবিপ্রবিতে সহপাঠীকে থাপ্পড়, অভিযুক্ত ছাত্র সাময়িক বহিষ্কার

মনিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে মা-ছেলের মৃত্যু

যবিপ্রবির অধ্যাপকের ন্যানো ইউরিয়ার পেটেন্ট অনুমোদন, কৃষিতে নতুন সম্ভাবনা

নির্জনে বৃদ্ধ চালককে জখম করে ভ্যান নিয়ে চম্পট যাত্রী

সৌদি আরবে যশোরের যুবককে অপহরণের অভিযোগ