হোম > সারা দেশ > জামালপুর

বকশীগঞ্জে ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু, গ্রেপ্তার ১

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে ছেলের দায়ের কোপে রাবিয়া খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরের পৌর এলাকার মালিরচর সরকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহিদের (২৫) মায়ের সঙ্গে স্ত্রী মিশি আক্তারের কথা কাটাকাটি হয়। পাশেই জাহিদ দা দিয়ে কাজ করছিল। বউ ও মায়ের সঙ্গে ঝগড়া দেখে জাহিদ দা দিয়ে তার মায়ের মাথায় আঘাত করলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে রাস্তায় মারা যায় ওই নারী। 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ  আব্দুল আহাদ খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাড়ি পাশে ভুট্টা খেত থেকে ছেলে জাহিদকে গ্রেপ্তার করে। যে দা দিয়ে মাকে আঘাত করা হয়েছে, সেই দা আলামত হিসাবে জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানে হয়েছে।’

বহির্বিশ্বে বিএনপি সরকারের যথেষ্ট সমর্থন রয়েছে: পর্যটনমন্ত্রী

দেওয়ানগঞ্জে প্রায় দুই কোটি টাকার প্রকল্প, তালিকা প্রকাশে গড়িমসি

বাজি ধরে জীবন্ত পাখি খেয়ে আটক ব্যক্তি বললেন, ‘আবেগে খেয়ে ফেলেছি’

জামালপুরে বিলে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

ইসলামপুরে বিলে গোসলে নেমে শিশু নিখোঁজ

সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ইসলামপুরে ছাত্রদলের মশাল মিছিল ও সমাবেশ

সাতসকালে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেল বাসচাপায়

বৃষ্টির পানি বেগুনখেতে নামানো নিয়ে সংঘর্ষ, আহত ১০

কাবিখার কাজ ‘কাগজে শতভাগ’, খবর প্রকাশের পর মেয়াদ শেষে মাঠে কাজ শুরু

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক