হোম > সারা দেশ > জামালপুর

বকশীগঞ্জে গাড়ি উল্টে যুবক নিহত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে চাকা ফেটে ভটভটি গাড়ি উল্টে মো. বাপ্পী মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার রাত ৯টার দিকে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বাপ্পি মিয়া বকশীগঞ্জ পৌরসভার মালিবাগ এলাকার ভাঙ্গারি ব্যবসায়ী তাঁরা মিয়ার ছেলে। 

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাপ্পী মিয়াকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খাঁন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

বহির্বিশ্বে বিএনপি সরকারের যথেষ্ট সমর্থন রয়েছে: পর্যটনমন্ত্রী

দেওয়ানগঞ্জে প্রায় দুই কোটি টাকার প্রকল্প, তালিকা প্রকাশে গড়িমসি

বাজি ধরে জীবন্ত পাখি খেয়ে আটক ব্যক্তি বললেন, ‘আবেগে খেয়ে ফেলেছি’

জামালপুরে বিলে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

ইসলামপুরে বিলে গোসলে নেমে শিশু নিখোঁজ

সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ইসলামপুরে ছাত্রদলের মশাল মিছিল ও সমাবেশ

সাতসকালে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেল বাসচাপায়

বৃষ্টির পানি বেগুনখেতে নামানো নিয়ে সংঘর্ষ, আহত ১০

কাবিখার কাজ ‘কাগজে শতভাগ’, খবর প্রকাশের পর মেয়াদ শেষে মাঠে কাজ শুরু

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক