হোম > সারা দেশ > জামালপুর

বকশীগঞ্জে গোয়াল থেকে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে গোয়াল ঘর থেকে শরিফুল বেগম (৫০) নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল রোববার রাতে উপজেলার বগারচর ইউনিয়নের বালুরচর দক্ষিণ পাড়া গ্রামের পাশের বাড়ির গোয়াল ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত শরিফুল বেগম বালুরচর দক্ষিণ পাড়া গ্রামের তজমুল শেখের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে শরিফুল বেগম তাঁর বাবার বাড়িতে যান। রাতে বাবার বাড়ি থেকে আসলেও স্বামীর বাড়িতে ফেরেননি শরিফুল বেগম। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ২টার দিকে একই গ্রামের খলিলের পরিত্যক্ত গোয়াল ঘরে ঝুলন্ত অবস্থা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে। 

বকশীগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান জানান, লাশ উদ্ধার করে সোমবার ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বহির্বিশ্বে বিএনপি সরকারের যথেষ্ট সমর্থন রয়েছে: পর্যটনমন্ত্রী

দেওয়ানগঞ্জে প্রায় দুই কোটি টাকার প্রকল্প, তালিকা প্রকাশে গড়িমসি

বাজি ধরে জীবন্ত পাখি খেয়ে আটক ব্যক্তি বললেন, ‘আবেগে খেয়ে ফেলেছি’

জামালপুরে বিলে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

ইসলামপুরে বিলে গোসলে নেমে শিশু নিখোঁজ

সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ইসলামপুরে ছাত্রদলের মশাল মিছিল ও সমাবেশ

সাতসকালে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেল বাসচাপায়

বৃষ্টির পানি বেগুনখেতে নামানো নিয়ে সংঘর্ষ, আহত ১০

কাবিখার কাজ ‘কাগজে শতভাগ’, খবর প্রকাশের পর মেয়াদ শেষে মাঠে কাজ শুরু

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক