হোম > সারা দেশ > জামালপুর

বকশীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে গোলাম ফারুক লিটন (৫৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ বুধবার সকাল ৯টার দিকে বকশীগঞ্জ-জামালপুর মহাসড়কের পাখিমারা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। 

নিহত গোলাম ফারুক লিটন বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে। 

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে গোলাম ফারুক লিটন মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। তিনি তাঁর বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির আরেকটি মোটরসাইকেল লিটনের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় সড়কে পড়ে আহত হয় গোলাম ফারুক লিটন। 

এ সময় স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক লিটনকে শেরপুর সদর জেনারেল হাসপাতালে পাঠান। পরে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

বকশীগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক আফাজুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বহির্বিশ্বে বিএনপি সরকারের যথেষ্ট সমর্থন রয়েছে: পর্যটনমন্ত্রী

দেওয়ানগঞ্জে প্রায় দুই কোটি টাকার প্রকল্প, তালিকা প্রকাশে গড়িমসি

বাজি ধরে জীবন্ত পাখি খেয়ে আটক ব্যক্তি বললেন, ‘আবেগে খেয়ে ফেলেছি’

জামালপুরে বিলে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

ইসলামপুরে বিলে গোসলে নেমে শিশু নিখোঁজ

সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ইসলামপুরে ছাত্রদলের মশাল মিছিল ও সমাবেশ

সাতসকালে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেল বাসচাপায়

বৃষ্টির পানি বেগুনখেতে নামানো নিয়ে সংঘর্ষ, আহত ১০

কাবিখার কাজ ‘কাগজে শতভাগ’, খবর প্রকাশের পর মেয়াদ শেষে মাঠে কাজ শুরু

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক