হোম > সারা দেশ > জামালপুর

রাষ্ট্রপতির পদত্যাগের পর তাঁকে দ্রুত গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরে এনসিপির যৌথ উদ্যোগে আয়োজিত ‘গণজাগরণ পদযাত্রা’ শেষে অনুষ্ঠিত পথসভায় এনসিপির নেতৃবৃন্দ। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শুধু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পর তাঁকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। দেশের মানুষ একজন যোগ্য ও অভিভাবকসুলভ ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারি চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এই মন্তব্য করেন।

জামালপুর জেলা ও সদর উপজেলা এনসিপির যৌথ উদ্যোগে আয়োজিত ‘গণজাগরণ পদযাত্রা’ শেষে অনুষ্ঠিত ওই পথসভায় বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে নাহিদ ইসলাম আরও বলেন, ‘যে সরকার পাঁচ মাসে আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে না, তারা দেশের কী পরিবর্তন করবে? গণভোট অসাংবিধানিক বা অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ সরকার হবে।’

পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান, কেন্দ্রীয় জাতীয় যুবশক্তির সহসভাপতি হিফজুর রহমান বকুল ও এনসিপির জামালপুর জেলা সদস্যসচিব মোশাররফ হোসেন।

এর আগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক ছাত্রসমাবেশে অংশগ্রহণ করেন এনসিপির নেতা-কর্মীরা। পরে শহরজুড়ে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়।

মেয়াদ শেষ হলেও শেষ হয়নি সড়ক মেরামতের কাজ, ভেঙে পড়েছে স্লোপ ড্রেন

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

গরুর ঘাস নিয়ে ফেরার পথে যমুনায় নিখোঁজ কৃষক, ৩৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

ইসলামপুরে বিএনপির দুই পক্ষের বিরোধে এমপি ও উপজেলা বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

‘বিএনপির কোনো নেতা যেন আমার জানাজায় না থাকে’—পদ না পাওয়া নেতার ফেসবুক পোস্ট

ইসলামপুরে নদীভাঙন থেকে রক্ষা পেতে মোনাজাত ও মানববন্ধন

বকশীগঞ্জে সিসি রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড