হোম > সারা দেশ > জামালপুর

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ইসলামপুরে যুবদল নেতার দলীয় পদ স্থগিত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

শাহানুর রহমান পলাশ । ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে শাহানুর রহমান পলাশ নামের এক যুবদল নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে। আজ রোববার দুপুরে জেলা যুবদলের সদস্য ও দপ্তরের দায়িত্বে থাকা মো. আতিকুর রহমান লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শাহানুর রহমান পলাশ যুবদলের ইসলামপুর উপজেলার চরপুটিমারী উত্তর শাখার সদস্যসচিব পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গসহ দলের নীতি-আদর্শ ও সংহতিপরিপন্থী নানা অনাচারের কারণে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ইসলামপুর উপজেলার অন্তর্গত যুবদল ১১ নম্বর চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখার সদস্যসচিব শাহানুর রহমান পলাশের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যুবদলের জামালপুর জেলা শাখার আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব এবং সদস্যসচিব সোহেল রানা খান ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। পলাশের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব যুবদল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার আহ্বানও জানানো হয়।

পদ স্থগিত হওয়া শাহানুর রহমান পলাশ বলেন, ‘আমার দলীয় পদ স্থগিত করার বিষয়টি জেনেছি। তবে কী কারণে আমার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানি না।’

জামালপুর জেলা যুবদলের সদস্যসচিব মো. সোহেল রানা খান আজকের পত্রিকাকে বলেন, ‘দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাহানুর রহমান পলাশের দলীয় পদ স্থগিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

মেলান্দহে গবাদিপশু লালন-পালনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দাফনের ১২ ঘণ্টা পর ‘জীবিত’ ভেবে মরদেহ উত্তোলন, নেওয়া হলো হাসপাতালে

দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে বৃদ্ধের ৩ মাসের কারাদণ্ড

যুবদল নেতার বিরুদ্ধে সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগ, সতর্ক করলেন ইউএনও

জামালপুরে ধানখেতে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল কৃষকের

সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, পাল্টা অভিযোগ ঘুষ গ্রহণের

মাদকবিরোধী অভিযানের সঙ্গে মানবিক উদ্যোগ, দণ্ডপ্রাপ্তদের পরিবারে খাদ্য সহায়তা ইউএনওর

দেওয়ানগঞ্জে ২ মাদকসেবীর ছয় মাসের জেল

ইসলামপুরে তিন নাশকতা মামলায় বিএনপির ৮৪ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু