হোম > সারা দেশ > জামালপুর

বকশীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে পুকুরে ডুবে জুলিয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ বুধবার সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের টেংরামারি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুটি ওই গ্রামের নূর আলমের মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে শিশুটি খেলা করছিল। খেলার একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে পরে যায় সে। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর ১২টার দিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভেসে উঠে শিশুটির মরদেহ। 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

বহির্বিশ্বে বিএনপি সরকারের যথেষ্ট সমর্থন রয়েছে: পর্যটনমন্ত্রী

দেওয়ানগঞ্জে প্রায় দুই কোটি টাকার প্রকল্প, তালিকা প্রকাশে গড়িমসি

বাজি ধরে জীবন্ত পাখি খেয়ে আটক ব্যক্তি বললেন, ‘আবেগে খেয়ে ফেলেছি’

জামালপুরে বিলে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

ইসলামপুরে বিলে গোসলে নেমে শিশু নিখোঁজ

সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ইসলামপুরে ছাত্রদলের মশাল মিছিল ও সমাবেশ

সাতসকালে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেল বাসচাপায়

বৃষ্টির পানি বেগুনখেতে নামানো নিয়ে সংঘর্ষ, আহত ১০

কাবিখার কাজ ‘কাগজে শতভাগ’, খবর প্রকাশের পর মেয়াদ শেষে মাঠে কাজ শুরু

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক