হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে সওজের দেড় শতক জমি দখলমুক্ত

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ সদর উপজেলার মাধবপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে আজ বৃহস্পতিবার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জ সদর উপজেলার মাধবপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এ সময় সওজের প্রায় দেড় শতক জমি দখলমুক্ত করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে সওজের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী অভিযানে উপস্থিত ছিলেন। মাধবপুর বাজার এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চলে।

সড়ক ও জনপথ বিভাগ জানায়, অনেক আগে মহাসড়ক উন্নয়ন প্রকল্পের জন্য সংশ্লিষ্ট জমির মালিকদের ক্ষতিপূরণ ও জমির মূল্য পরিশোধ করা হয়েছিল। তবে টাকা গ্রহণের পরও একটি অংশের দখল ছাড়ছিলেন না মালিকেরা। এই অবস্থায় কয়েকবার নোটিশ দেওয়ার পরও দখল না ছাড়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, সড়ক ও জনপথ বিভাগের মহাসড়ক উন্নয়নকাজ নির্বিঘ্ন করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

হবিগঞ্জ পৌরসভার মশকনিধন অভিযান উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ

হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবি

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ৫০০ একর জমির ধান

হাওরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ৫০০ একর জমির ফসল

দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা খালেদা জিয়া: মির্জা ফখরুল

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুত: ১ হাজার লিটার ডিজেল উদ্ধার

হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুত: ১৪ ঘণ্টায় তিন বগি উদ্ধার, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জে নিখোঁজ কিশোরীর হাত-পা বাঁধা লাশ মিলল নদীতে