হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মৃত্যু বেড়ে ২

ঢামেক প্রতিবেদক

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীনদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুজন মারা গেলেন। এ ঘটনায় দগ্ধদের প্রায় সবার অবস্থাই গুরুতর।

আজ শনিবার সকালে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মনসুর আকনের (৩২) মৃত্যু হয় সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম ইমু জানান।

ডা. হোসাইন ইমাম আজকের পত্রিকাকে বলেন, গাজীপুরে বিস্ফোরণে ঘটনায় শনিবার সকালে মনসুর নামে একজন আইসিইউতে মারা গেছেন। তার শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। এখন পর্যন্ত দুজন রোগী মারা গেলেন। 

গতকাল সকালে সোলায়মান মোল্লা (৪৫) একজন মারা যান। আর আজিজুল নামে একজন সুস্থ বলে ছেড়ে দেওয়া হয়েছে। এখন ২৯ জন ভর্তি আছে। 

মৃত মনসুরের বড় ভাই আবু জাফর জানান, তাদের বাড়ি বগুরা জেলার শিবগঞ্জ উপজেলার সালদাহ উত্তরপাড়া গ্রামে। মনসুর গাজীপুরের কালিয়াকৈরে ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন। 

ঘটনার সময় তিনি কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। স্ত্রী দিনা আক্তার ও দুই মেয়ে গ্রামে থাকেন। 

উল্লেখ্য, গত বুধবার কালিয়াকৈর উপজেলার তেলিরচলা এলাকায় শফিকুল ইসলামের ঘরে সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যায়। পাশের একটি দোকান থেকে নিজেই একটি গ্যাস সিলিন্ডার কিনে এনে ঘরের ভেতরে চুলার সঙ্গে সংযোগ দেওয়ার চেষ্টা করেন। এ সময় সিলিন্ডারের চাবি ভেঙে যায়। এতে গ্যাস ঘরের ভেতরে ছড়িয়ে পড়তে থাকে। তখন তিনি সিলিন্ডারটি বাইরে ফেলে দেন। ফেলে দেওয়ার পরও সিলিন্ডার থেকে গ্যাস ছড়িয়ে পড়তে থাকে। এ সময় পাশের অন্য একটি ঘরের লাকড়ির চুলার আগুন গ্যাসের সংস্পর্শে এলে দাউ দাউ করে জ্বলে ওঠে। আশপাশের ঘরে ও বাইরে থাকা লোকজনের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে নারী, পুরুষ ও শিশু মিলিয়ে ৩৪ জন দগ্ধ হন। 

আরও পড়ুন—

কর্মস্থলে অসুস্থ নারী শ্রমিকের মৃত্যু: চার কারখানায় ভাঙচুর মামলায় আসামি ১১০০, গ্রেপ্তার ২

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

নির্মাণকাজে অনিয়ম: তিন মাসেই ধস ৯ কোটির সড়কে

টঙ্গীতে ১০ বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার সহকারী শিক্ষক আটক

কর্মস্থলেই অসুস্থ শ্রমিকের মৃত্যু, সহকর্মীদের সড়ক অবরোধ, তিনটি কারখানায় ভাঙচুর

জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

শ্রীপুরের চৌক্কার খাল: জিয়ার স্মৃতিবিজড়িত খাল খননের নামে লুটপাট

আটক আ.লীগ নেতাকে বিএনপি কর্মী দাবি করে থানা থেকে ছাড়ালেন বিএনপির আহ্বায়ক

গাজীপুরে বিশেষ অভিযানে আ.লীগ ও ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার

‘ওই! একটাও সামনে আবি না, মাইরালামু'—যুবলীগের মিছিল থেকে পুলিশের উদ্দেশে হুমকি