হোম > সারা দেশ > গাজীপুর

‘নৌকা ছাড়া কাউকে ভোটকেন্দ্রে আসতে দেবেন না’ বলে প্রার্থিতা হারালেন আ.লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আজিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘নৌকা ছাড়া কাউকে ভোটকেন্দ্রে আসতে দেবেন না’ বক্তব্য দিয়ে ত্রাস ও ভীতি প্রদর্শন করায় তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছে। আজ বুধবার ভোটের আগের দিন নির্বাচন কমিশনে শুনানির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, এই প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং তা স্বীকার করার পরিপ্রেক্ষিতে লাটিম প্রতীকে কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে।

আজিজুর রহমান গত সোমবার (২২ মে) সন্ধ্যা ৭টায় পুবাইল এলাকার কলের বাজার নামক স্থানে মিছিল ও জনসভা করেন। এ জনসভায় ‘নৌকা ছাড়া কাউকে ভোটকেন্দ্রে আসতে দেবেন না’ বলে ত্রাস সৃষ্টি এবং ভীতি প্রদর্শনমূলক বক্তব্য দেন। যা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশক্রমে এ বিষয়ে রিটার্নিং অফিসার তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছেন।

বেআইনি মিছিল, জনসভা ও ত্রাস সৃষ্টি এবং ভীতি প্রদর্শনমূলক বক্তব্য প্রদান স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০-এর বিধি ৯১ এবং সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর বিধি ৩১ ও ৩২-এর পরিপন্থী। তদন্ত প্রতিবেদনে এ বিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ার পর এই প্রার্থীকে তলব করা হয়।

মো. জাহাংগীর আলম জানান, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের উপস্থিতিতে চার নির্বাচন কমিশনারের সামনে ব্যাখ্যা দেওয়ার পর প্রার্থী ক্ষমা প্রার্থনা করলেও তা গৃহীত হয়নি। পরে কমিশন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই প্রার্থীর প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে। এর ফলে ইভিএমের ভোটের ব্যালটে আর এই প্রার্থীরা প্রতীক থাকবে না।

গাজীপুর সিটি নির্বাচন সম্পর্কিত আরও পড়ুন:

কারাগার থেকে পালানো সেই নারী কয়েদি রাজধানীতে গ্রেপ্তার

বিয়ের অনুষ্ঠানে অ্যালকোহল ভেবে মিথানল পান, প্রাণ গেল দুই যুবকের

নানা আয়োজন আর শ্রদ্ধা-ভালোবাসায় ভক্তদের হুমায়ূন স্মরণ

লেভেল ক্রসিংয়ে ভুগছে নগরবাসী

কাশিমপুর কারাগার থেকে নারী কয়েদির পলায়ন, ৭ কারারক্ষী বরখাস্ত

শ্রীপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে ইউপি সদস্যের মৃত্যু

গুনতে গিয়ে কর্তৃপক্ষ জানল, কারাগার থেকে পালিয়েছেন নারী কয়েদি

শ্রীপুরে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

ঘুষের নতুন অভিযোগে বিদ্ধ কালীগঞ্জ থানা-পুলিশ, শাস্তির দাবিতে ফুঁসছে স্থানীয়রা

এক রাতে কবরস্থানের ৮ মানবকঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক