হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় নৈরাজ্য প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান ও বিক্ষোভ মিছিল

গাইবান্ধা প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল। গাইবান্ধা শহরের সার্কুলার রোড থেকে দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে গাইবান্ধায় সতর্ক অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেন এবং খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করেন। কর্মসূচিতে জেলা বিএনপি, পৌর বিএনপি এবং সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, গাইবান্ধা সদর বিএনপির সভাপতি মোশররফ হোসেন বাবু, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, সিনিয়র সহ-সভাপতি মুশফিকুর রহমান লিপন এবং জেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ শাকিলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে স্লোগান দেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে।

তারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। জনগণের জানমাল রক্ষায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে দায়িত্ব পালন করবে।

জেলা বিএনপির অফিসের সামনে ছাত্রদলের অবস্থান। ছবি: আজকের পত্রিকা

বক্তারা বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য এবং স্বাভাবিক জনজীবন যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে লক্ষ্যে বিএনপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তারা যেকোনো ধরনের অরাজকতা, সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানান।

মিটার চুরি করে স্লিপে নম্বর, বিকাশে টাকা চেয়ে প্রতারণা

গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, আহত ২

‘সরকারি কর্মকর্তা’ পরিচয়ে চাকরি ও ভাতা দেওয়ার নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ভবিষ্যতে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

গাইবান্ধায় ইয়াবাসহ কারবারি আটক

স্কুলশিক্ষককে হত্যার হুমকির অভিযোগ, ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে জিডি

যুবদল নেতার ছুরিকাঘাতের অভিযোগ: আহত শিবির কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজের ২২ ঘণ্টা পর প্রবাসীর মরদেহ উদ্ধার

নিখোঁজের পরদিন পুকুরে মিলল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের ভাসমান মরদেহ

বাবাকে হত্যার অভিযোগ মেয়ের বিরুদ্ধে, আড়াই মাস পর মরদেহ উত্তোলন