হোম > সারা দেশ > গাইবান্ধা

নিখোঁজের পরদিন পুকুরে মিলল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের ভাসমান মরদেহ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 

মো. আনছার আলীর মরদেহ দেখতে মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজের পরদিন মো. আনছার আলী (৬৪) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার হয়।

নিহত মো. আনছার আলী বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা গ্রামের বাসিন্দা।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এটি একটি অপমৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের কোনো অভিযোগ নেই। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

পরিবারের সদস্যরা জানান, আনছার আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। সরকারের দেওয়া একটি প্রতিবন্ধী কার্ডও ছিল তাঁর। গতকাল সন্ধ্যার পর তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ পুকুরে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. মোস্তাফিজুর রহমান মোস্তা বলেন, ‘আনছার আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।’

বাবাকে হত্যার অভিযোগ মেয়ের বিরুদ্ধে, আড়াই মাস পর মরদেহ উত্তোলন

সুন্দরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বিষধর সাপকে খেলার প্রশিক্ষণ দিতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

গাইবান্ধায় কোরআন অবমাননার অভিযোগে ‘নিউটন’ আটক

সুন্দরগঞ্জে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ

সুন্দরগঞ্জে পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে আন্দোলনের অভিযোগ

গোবিন্দগঞ্জ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দুজনকে সাময়িক বরখাস্ত

গাইবান্ধায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগে দুই নারীসহ গ্রেপ্তার ৪

সুন্দরগঞ্জে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৩১ শিক্ষার্থীকে সংবর্ধনা

গাইবান্ধা এলজিইডি: নির্বাহী প্রকৌশলী দাবি দুজনের, কাজে স্থবিরতা