হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় চলন্ত ট্রেনের নিচে লাফিয়ে নারীর আত্মহত্যা: পুলিশ

গাইবান্ধা প্রতিনিধি

প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত ট্রেনের নিচে লাফ দিয়ে লিপি বেগম (৪৫) নামে এক নারী আত্মহত্যা করছেন বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকার গাইবান্ধা-বগুড়া রেললাইনে ঘটনাটি ঘটে। নিহত লিপি বেগম গোবিন্দগঞ্জ উপজেলার কুনতাড়াই ভেড়ামারা গ্রামে জিল্লুর রহমান স্ত্রী।

স্থানীয়রা জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হাসান বলেন, ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করা ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা তিনি করেছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবারের সদস্যরা। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

মিটার চুরি করে স্লিপে নম্বর, বিকাশে টাকা চেয়ে প্রতারণা

গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, আহত ২

‘সরকারি কর্মকর্তা’ পরিচয়ে চাকরি ও ভাতা দেওয়ার নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ভবিষ্যতে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

গাইবান্ধায় ইয়াবাসহ কারবারি আটক

স্কুলশিক্ষককে হত্যার হুমকির অভিযোগ, ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে জিডি

যুবদল নেতার ছুরিকাঘাতের অভিযোগ: আহত শিবির কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজের ২২ ঘণ্টা পর প্রবাসীর মরদেহ উদ্ধার

নিখোঁজের পরদিন পুকুরে মিলল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের ভাসমান মরদেহ

বাবাকে হত্যার অভিযোগ মেয়ের বিরুদ্ধে, আড়াই মাস পর মরদেহ উত্তোলন