হোম > সারা দেশ > গাইবান্ধা

সাঘাটায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যা: যুবদল নেতা মুকুলের বাড়িতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ

গাইবান্ধা প্রতিনিধি

সাঘাটা ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার পর অভিযুক্ত যুবদল নেতা মুকুলের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাঘাটায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা মুকুলের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। রোববার (২১ জুন) রাতে উপজেলার বোনারপাড়ায় এ ঘটনা ঘটে।

সাইফুল্লাহ বারী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ ও মিছিল করলে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র জানায়, স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে রোববার মুকুল ও তাঁর ভাই পলাশের হামলায় বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী নিহত হন। এ ঘটনায় তাঁর বন্ধু সালাউদ্দিন গুরুতর আহত হন।

হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভকারীরা উপজেলার বোনারপাড়ায় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন। পরে তাঁরা মুকুলের বসতঘরে আগুন দেন এবং আসবাব ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাঘাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘শিবির নেতা সাইফুল্লাহ বারীর হত্যাকারী মুকুল ও পলাশের বসতবাড়িতে বিক্ষুব্ধ জনতা রোববার রাত ৭টার দিকে আগুন ধরে দেন। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। এরই মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুনে মুকুলের বাড়িসহ প্রতিবেশীর বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে। এতে আট লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। প্রায় এক ঘণ্টা চেষ্টায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।’

যুবদল নেতা মুকুলের বাড়িতে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাঘাটা থানার পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার। তিনি বলেন, মুকুলের বাড়িতে হামলা ও সড়ক অবরোধের ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যায় জড়িত থাকার অভিযোগে আশরাফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এদিকে স্থানীয় সূত্র আরও জানায়, মুকুল বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিলেন।

গাইবান্ধা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু রোববার দিবাগত রাত ১২টার দিকে বলেন, মুকুলকে ইতিমধ্যে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

মিটার চুরি করে স্লিপে নম্বর, বিকাশে টাকা চেয়ে প্রতারণা

গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, আহত ২

‘সরকারি কর্মকর্তা’ পরিচয়ে চাকরি ও ভাতা দেওয়ার নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ভবিষ্যতে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

গাইবান্ধায় ইয়াবাসহ কারবারি আটক

স্কুলশিক্ষককে হত্যার হুমকির অভিযোগ, ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে জিডি

যুবদল নেতার ছুরিকাঘাতের অভিযোগ: আহত শিবির কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজের ২২ ঘণ্টা পর প্রবাসীর মরদেহ উদ্ধার

নিখোঁজের পরদিন পুকুরে মিলল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের ভাসমান মরদেহ

বাবাকে হত্যার অভিযোগ মেয়ের বিরুদ্ধে, আড়াই মাস পর মরদেহ উত্তোলন