হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় ঘোড়া জবাই করে মাংস পাচারের চেষ্টা, ৬ জনকে পুলিশে সোপর্দ

গাইবান্ধা প্রতিনিধি

ঘোড়ার মাংস বিক্রির জন্য পাচারের চেষ্টার খবরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর (মোংলা বন্দর) এলাকায় একটি রাইস মিলের পরিত্যক্ত চাতালের কক্ষে গোপনে ছয়টি ঘোড়া জবাইয়ের অভিযোগ উঠেছে। এসব মাংস পাচারের চেষ্টাকালে স্থানীয় লোকজন ছয়জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আজ শুক্রবার সকালে এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোমিনুর রহমান, মিন্টু মিয়া, হৃদয় হোসেন, রাজিব হোসেন, মামুন মিয়া ও জোবায়দুর রহমান। তাঁদের বাড়ি বিভিন্ন জেলায়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, খোর্দ্দ রসুলপুরের মোংলা বন্দরে মৃত ফজলু মাস্টারের ছেলে খাইরুল ইসলামের চাতালে গোপনে ছয়টি ঘোড়া জবাই করা হয়। পরে এসব মাংস গরুর মাংসের সঙ্গে মিশিয়ে পাচারের চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন জড়িত ব্যক্তিদের আটক করে পুলিশে খবর দেয়। এ সময় বিক্ষুব্ধ জনতা চাতালের টিনের বেড়া ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান শুভ ও সদস্য নুরুন্নবী প্রধানসহ অনেকে।

এ কে এম হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। পরিস্থিতি শান্ত করার পর ইউএনও মহোদয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।’

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, অভিযোগের সত্যতা প্রমাণ সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

মিটার চুরি করে স্লিপে নম্বর, বিকাশে টাকা চেয়ে প্রতারণা

গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, আহত ২

‘সরকারি কর্মকর্তা’ পরিচয়ে চাকরি ও ভাতা দেওয়ার নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ভবিষ্যতে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

গাইবান্ধায় ইয়াবাসহ কারবারি আটক

স্কুলশিক্ষককে হত্যার হুমকির অভিযোগ, ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে জিডি

যুবদল নেতার ছুরিকাঘাতের অভিযোগ: আহত শিবির কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজের ২২ ঘণ্টা পর প্রবাসীর মরদেহ উদ্ধার

নিখোঁজের পরদিন পুকুরে মিলল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের ভাসমান মরদেহ

বাবাকে হত্যার অভিযোগ মেয়ের বিরুদ্ধে, আড়াই মাস পর মরদেহ উত্তোলন