হোম > সারা দেশ > গাইবান্ধা

গোবিন্দগঞ্জে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

গাইবান্ধা প্রতিনিধি

নিহত ব্যক্তির স্বজনেরা আহাজারি করছেন। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে কপিল উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কপিল উদ্দিন ওই গ্রামের ফজর উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হরিরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ছমছেল শেখের ছেলে আব্দুল জলিল শেখের সঙ্গে কপিল উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার সকালে উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আব্দুল জলিল শেখের নেতৃত্বে কয়েকজন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে লাঠির আঘাতে গুরুতর আহত হন কপিল উদ্দিন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় আব্দুল জলিল শেখও আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মিটার চুরি করে স্লিপে নম্বর, বিকাশে টাকা চেয়ে প্রতারণা

গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, আহত ২

‘সরকারি কর্মকর্তা’ পরিচয়ে চাকরি ও ভাতা দেওয়ার নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ভবিষ্যতে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

গাইবান্ধায় ইয়াবাসহ কারবারি আটক

স্কুলশিক্ষককে হত্যার হুমকির অভিযোগ, ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে জিডি

যুবদল নেতার ছুরিকাঘাতের অভিযোগ: আহত শিবির কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজের ২২ ঘণ্টা পর প্রবাসীর মরদেহ উদ্ধার

নিখোঁজের পরদিন পুকুরে মিলল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের ভাসমান মরদেহ

বাবাকে হত্যার অভিযোগ মেয়ের বিরুদ্ধে, আড়াই মাস পর মরদেহ উত্তোলন