হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কলাবাগানে মা ও মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, জামাতা আটক

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর কলাবাগানে নিজ বাড়িতে ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন ফারজানা আক্তার রাত্রি (২০) ও তাঁর মা ফিরোজা বেগম (৩৮)। আজ রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে কলাবাগান থানাধীন কাঁঠালবাগানে এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজা বেগমের স্বামী মো. ফারুক হোসেন জানান, সপরিবারে কাঁঠালবাগানের বাসায় থাকেন তিনি। মেয়ে ফারজানা ও শিপন মোহাম্মদপুরে থাকে। আজ সকালে তিনি বাসার বাইরে ছিলেন। ফোনে খবর পান কাঁঠালবাগানে তাঁর বাসায় মেয়ের জামাই শিপনের সঙ্গে মেয়ে ও শাশুড়ির ঝগড়াঝাঁটি হচ্ছে। তখন তিনি বাসার উদ্দেশে রওনা হন। পৌঁছে দেখেন রক্তাক্ত ও মৃত অবস্থায় পড়ে আছেন ফারজানা। আর মুমূর্ষু অবস্থায় কাতরাচ্ছেন ফিরোজা বেগম। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ফারুক হোসেন জানান, তাঁদের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায়। ১০ দিন আগে তাঁরা গ্রামের বাড়িতে গিয়েছিলেন। গত শুক্রবার তাঁর (ফারুকের) ভাতিজার বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়ের আগের দিন সেখানে গিয়েছিলেন শিপন। বিয়ের দিন সকালে ফারজানা ও তাঁর স্বামী শিপনের মধ্যে কথা-কাটাকাটি হয়। তখন বিয়ের অনুষ্ঠানের খাওয়া-দাওয়া না করেই শিপন ঢাকায় চলে আসেন। গতকাল শনিবার রাতে বাকিরা ঢাকায় ফেরেন। মোহাম্মদপুরের বাসা থেকে আজ সকালে কাঁঠালবাগানের স্ত্রীর বাসায় আসেন শিপন। সে সময় আবারও কথা-কাটাকাটি হলে একপর্যায়ে শিপন ফারজানাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। তাঁর মা এগিয়ে গেলে তাঁকেও ছুরিকাঘাত করেন। এ সময় তাঁর এক বছর বয়সী ছেলেকে নিয়ে পালিয়ে যান।

এদিকে স্ত্রী ও শাশুড়িকে হত্যার পর কলাবাগান থানায় আত্মসমর্পণ করেছেন হৃদয় ওরফে শিপন (৩০)।

বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, ঘটনার পর হৃদয় নিজেই থানায় আসেন। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সকালে ওই নারীকে স্বজনেরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় কলাবাগান থানা-পুলিশ তদন্ত করছে বলেও জানান তিনি।

রাজধানীতে ১০ হাজার সিমসহ ৩ চীনা নাগরিক গ্রেপ্তার

শাহবাগে অবস্থান প্রাথমিকের সহকারী শিক্ষক সুপারিশপ্রাপ্তদের, যোগদান এগিয়ে আনার দাবি

রাজধানীর শনির আখড়ায় কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩১, মামলা ৭০টি

জুতার ছাপ মেলায় গ্রেপ্তার হলেন স্বামী

ঢাকা বিশ্ববিদ্যালয়: জুলাইয়ের স্মৃতি রক্ষায় দেয়ালে গ্রাফিতি পুনর্লিখন শুরু

রাজধানীতে সড়ক দুর্ঘটনা: সাড়ে ৬ বছরে নিহত ১,৩৮৪

দেড় ঘণ্টা লুকিয়ে রাখা হয় ফুল বিক্রেতা জাহিদের লাশ

‘চিনিগুঁড়া’ বলে কম দামে সুগন্ধিযুক্ত মোটা চাল বিক্রির অভিযোগ, প্রতারিত হচ্ছে ক্রেতা

কেরানীগঞ্জে ১০ দিন ৭ মরদেহ উদ্ধার, উদ্বেগে এলাকাবাসী