হোম > সারা দেশ > ঢাকা

কারাগারে পাঠানোর একদিনের মাথায় জামিন পেলেন আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কারাগারে পাঠানোর একদিনের মাথায় ই কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারকে জামিন দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে নয়টি মামলায় তিনি জামিন পান। 

আলেশা মার্টের গ্রাহকদের সঙ্গে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর বনানী ও গুলশান থানায় এসব মামলা বিচারাধীন ছিল। এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানা বলে গত রোববার বনানী থেকে মঞ্জুর আলমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে পাঠানোর পর রোববারই তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আজ মঞ্জুর আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন তার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন সাত মামলায় এবং ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব দুই মামলায় জামিন মঞ্জুর করেন। 

ব্যারিস্টার সায়েদুল হক জানান, নয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। ওই নয় মামলায় তিনি জামিন পেয়েছেন। নতুন কোনো মামলায় গ্রেপ্তার দেখানো না হলে তিনি মুক্তি পাবেন। 

উল্লেখ্য, গ্রেপ্তারের পর বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহান হক সাংবাদিকদের জানিয়েছিলেন, মঞ্জুর আলম শিকদারের বিরুদ্ধে বনানী থানায় ১৩ এবং গুলশান থানায় ১১৭টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

ঢাকার চার বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে সরানোর নির্দেশ

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে