হোম > সারা দেশ > ঢাকা

রাফসান দ্য ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনুমোদনহীন ইলেকট্রোলাইট ড্রিংকস বাজারজাত করার অপরাধে কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ওরফে রাফসান দ্য ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রাফসান ব্লু–ড্রিংকস নামের একটি ইলেকট্রোলাইট পানীয় বাজারজাত করে আসছিলেন। 

আজ বৃহস্পতিবার বিকেলে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন। এর আগে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক কামরুল হোসেন তার বিরুদ্ধে আদালতে একটি আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, ‘ব্লু ড্রিংকস’ এর কোনো অনুমোদন নেই। ওষুধ প্রশাসনও জানে না ‘ব্লু ড্রিংকস’ ওষুধ নাকি পানীয়। এরই প্রেক্ষিতে ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 

খাদ্য পরিদর্শক কামরুল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।’ 

জানা গেছে, রাফসানের এই প্রতিষ্ঠানটি কুমিল্লার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এলাকায় অবস্থিত। প্রতিষ্ঠানটি মোড়ক জাতকরণ নিবন্ধন না নিয়ে তাদের উৎপাদিত ‍‍ ‘ইলেকট্রোলাইট ড্রিংক’ পণ্য প্রস্তুত করে আসছিল। কারখানাটিতে কোনো পরিমাপ যন্ত্রও ছিল না। যার ফলে এখানে হাতে করে ড্রিংকসগুলো বোতলজাতকরণ করা হচ্ছিল। গত ২৪ এপ্রিল কুমিল্লার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার ফারহানা নাসরিনের নেতৃত্বে একটি দল মেসার্স ব্লু-ড্রিংকস কারখানায় অভিযান পরিচালনা করেন। তাঁরা প্রতিষ্ঠানটির অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ৩০ হাজার টাকা জরিমানা করেন। 

গত বছরের ৭ ডিসেম্বর ব্লু নামে ইলেকট্রোলাইট এই ড্রিংকস বাজারজাত করার ঘোষণা দেন আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর রাফসান। তখন লিচু ও তরমুজের ফ্লেভার নিয়ে দুই ক্যাটাগরিতে দেশের বিভিন্ন পয়েন্টে বাজারজাত শুরু করেন তিনি। দেশব্যাপী ডিলার নিয়োগ দেওয়া হয়।

আরও খবর পড়ুন: 

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ফের আগুন

রাজধানীর শান্তিবাগে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

মা হারানো শিশু হোসাইনের চিকিৎসা আটকে আছে অর্থাভাবে

রাজধানীর জুরাইনে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি: গ্রেপ্তার দুজন রিমান্ডে

হাদি হত্যা মামলার বাদী জাবের কেন—প্রশ্ন তুলে দীর্ঘ পোস্ট বোনের

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল

দৌলতদিয়ায় বাস নদীতে পড়ার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি

এনটিআরসিএ নিয়োগে উত্তীর্ণ প্রতিষ্ঠানপ্রধান-সহপ্রধানদের ভাইভা দ্রুত শুরুর দাবি