হোম > সারা দেশ > ঢাকা

‎‎স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় আটক ২

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মো. বিল্লাল হোসেন তালুকদার। ছবি: সংগৃহীত

‎রাজধানীর মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা মো. বিল্লাল হোসেন তালুকদারকে (৫৭) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার রিয়াজ ও আল আমিন নামের ওই দুজনকে মুন্সিগঞ্জ ও ঢাকা থেকে আটক করা হয়। আটকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম।

‎তিনি বলেন, বিল্লাল হত্যার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। রিয়াজ ও আল আমিন নামের ওই দুজনকে আজ মুন্সিগঞ্জ ও ঢাকা থেকে আটক করা হয়। ‎

‎এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে একটি গলিতে বিল্লালকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌচাক এলাকায় একটি মারামারির ঘটনার সালিশি বৈঠককে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে। উপস্থিত লোকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে বিল্লাল হোসেনকে ছুরিকাঘাত করা হয়।

সংশোধিত তামাক আইন বাস্তবায়নে দ্রুত বিধিমালার দাবি

কেরানীগঞ্জে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

মিরপুরে দেয়াল ধসে নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত

সংসদ ভবন এলাকায় গণপূর্ত কার্যালয়ে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ভারত-আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম

পলকের শুনানির দিনে স্লোগান: আদালত এলাকা থেকে গ্রেপ্তার ৪ জন রিমান্ডে

মিরপুরে টিসিবির পণ্য কিনতে গিয়ে দেয়াল ধসে নিহত বেড়ে ২

খাবারের মোড়কে ‘ফ্রন্ট অব প্যাক লেবেলিং’ স্পষ্ট ও বাধ্যতামূলক করার দাবি বিশেষজ্ঞদের

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড