হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা মেডিকেলে হামলা: বিইউবিটির শিক্ষকসহ ৪০–৫০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। আজ রোববার হাসপাতালের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষক শাহরিয়ার অর্ণবসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। অপর আসামিরা হলেন পলজয়, সিহাব তুর্জ ও সাইমি নাজ শয়ন। এ ছাড়া মামলায় আরও অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। 

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গতকাল শনিবার হাসপাতালের মূমুর্ষু ওয়ার্ডে ডা. কানিজ ফাতেমার তত্ত্বাবধানে একজন রোগী মারা যান। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। বিকেলে ২০২১ ওয়ার্ডের ইমারজেন্সি অপারেশন থিয়াটারের সামনে ডা. আল মাশরাফিকে ৩০ থেকে ৪০ জন মারধর করতে থাকে। এ সময় ডা. ইমরান হোসেন এগিয়ে গেলে তাঁকেও মারধর করতে থাকে তারা। ডা. ইমরানকে মারতে মারতে তারা পরিচালকের কক্ষে নিয়ে যায়। 

এতে আরও উল্লেখ করা হয়, মারধরের ফলে ডা. আল মাশরাফি ও ডা. ইমরান গুরুতর আঘাত পান। এ ছাড়া জিনিসপত্র ভাঙচুরের ফলে হাসপাতালের দুই লাখ টাকার মতো আর্থিক ক্ষতি হয়েছে। 

গতকাল ঢামেক হাসপাতালে চিকিৎসকদের মারধরের ঘটনার পর দোষীদের গ্রেপ্তারে আলটিমেটাম দেন চিকিৎসকেরা। তবে ২৪ ঘণ্টার সেই সময়সীমা পার হওয়ার আগেই আজ রোববার সকাল থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়। সারা দেশে সব চিকিৎসাকেন্দ্রে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন তাঁরা।

আরও খবর পড়ুন:

ছাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ, জাবিতে ‘সেলফি’ পরিবহনের ৬ বাস আটক

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির দুজনের যাবজ্জীবন, দুজন খালাস

রাজধানীতে ২ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, ঢামেকে ভর্তি

ক্ষতিপূরণের অবশিষ্ট ১৫ লাখ টাকা পেল হাত হারানো নাঈম

ঢাবিতে শেষবারের মতো অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ইকরার আত্মহত্যা মামলা: দায়রা আদালতেও জামিন মেলেনি অভিনেতা যাহের আলভীর

গুলশানের প্লট দখল: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

বিচারপতি খায়রুল হককে আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে পেছাল শুনানি

ধামরাইয়ে গ্যাসের দাবিতে দেড় ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

বঙ্গবাজারে আগুন দেওয়ার মামলায় সাবেক এমপি আফজাল গ্রেপ্তার