হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় পুরো চক্র গ্রেপ্তার: পুলিশ

আজকের পত্রিকা ডেস্ক­

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক নারী ও এক পুরুষের ওপর রামদা দিয়ে হামলা করছেন দুজন। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর উত্তরায় বাড়ি ফেরার পথে প্রকাশ্যে দম্পতিকে দা দিয়ে কোপানোর ঘটনায় পুরো চক্রকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনার বিস্তারিত আজ বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে বার্তা দেওয়া হয়েছে।

ডিএমপি মিডিয়া সেন্টার থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়।

এতে বলা হয়, রাজধানীর উত্তরায় প্রকাশ্যে দম্পতিকে দা দিয়ে কোপানোর ঘটনায় পুরো চক্রকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে বিস্তারিত বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটে সংবাদ সম্মেলন করে জানাবেন ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান।

এর আগে সোমবার রাজধানীর উত্তরায় রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে প্রকাশ্যে এক দম্পতিকে দা দিয়ে কোপায় দুর্বৃত্তরা।

এদিন ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী মেহেবুল হাসান ও তাঁর স্ত্রী ইফতি মোটরসাইকেলে বাসায় যাচ্ছিলেন। ওই সময় তিনজন দুটি মোটরসাইকেলে এসে তাদেরকে উত্ত্যক্ত করছিল। একপর্যায়ে একটি মোড়ে এসে মোটরসাইকেলটি রিকশাকে ধাক্কা দেয়। তখন হাসান ও রিকশাওয়ালার সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। ওই তিনজনের কারও কাছ থেকে খবর পেয়ে আরও দুজন ধারালো অস্ত্র নিয়ে আসে। তাঁরা এসেই স্বামী-স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

ওসি হাফিজ আরও বলেন, ‘দুই মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে দুজনকে আটক করা হয়েছে।

আরও খবর পড়ুন:

প্রকল্প থমকে আড়াই বছর বেতন নেই ১১ মাস

রাজধানীতে বুলডোজারচাপায় প্রাণ গেল অজ্ঞাতনামা নারীর

চট্টগ্রাম বন্দর ইজারার প্রতিবাদে শাহবাগে সমাবেশ, মশাল মিছিল

বিশ্বকাপ ফুটবল ম্যাচের জেরে আদাবরে বিএনপি নেতা খুন, গ্রেপ্তার ৩

রাজধানীতে পৃথক স্থানে বিদ্যুতায়িত হয়ে দুই কর্মচারীর মৃত্যু

কামরাঙ্গীরচর থেকে নিখোঁজ পাটগ্রামের কিশোর লিমন, ২০ দিনেও মেলেনি সন্ধান

জামিন পেয়েও কারামুক্তি আটকে গেল সাবেক প্রধান বিচারপতির, আরেক মামলায় গ্রেপ্তার আবেদন

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

কদমতলীতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ‘শুটার মহিন’ গ্রেপ্তার

স্বামীকে হত্যার পর দেহ ৬ খণ্ড করে গুম, স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর রায়