হোম > সারা দেশ > ঢাকা

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার ৬ আসামির মধ্যে দুজন ফের রিমান্ডে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উগ্রবাদী সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার ছয়জনের মধ্যে দুই আসামিকে ফের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। অপর চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে ১২ জুলাইয়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন।

ফের তিন দিনের রিমান্ডে নেওয়া দুই আসামি হলেন শাহ আমানত সাবির ও হোসাইন তানিম। আর কারাগারে পাঠানো চারজন হলেন জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়েজিদ।

তিন দিনের রিমান্ড শেষে ছয় আসামিকে আদালতে হাজির করে যাত্রাবাড়ী থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক এ বি সিদ্দিক শাহ আমানত সাবির ও হোসাইন তানিমকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। একই সঙ্গে অন্য চার আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত দুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত রোববার (৫ জুলাই) তদন্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করেন। সেদিন আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

রিমান্ড আবেদনে বলা হয়, গত রোববার ভোর ৬টার দিকে গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, যাত্রাবাড়ী থানার মিনি কক্সবাজার এলাকার বালুর মাঠে উগ্রবাদী সংগঠনের কয়েকজন সদস্য প্রশিক্ষণের উদ্দেশ্যে সমবেত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে সন্দেহভাজন ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় ছয়জনকে আটক করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা সেখানে সমবেত হওয়ার সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। গোয়েন্দা তথ্য ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, তাঁরা উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পারেন।

আদালত মামলার তদন্ত ১২ জুলাইয়ের মধ্যে শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, ঘটনাস্থল থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ১

অর্থ পাচারের আরেক মামলায় ‘ক্যাসিনো ব্রাদার্স’ এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড

অটোরিকশাচালককে হত্যা: ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেপ্তার

রাজধানীর হাতিরঝিলের লেক থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে: ডেপুটি স্পিকার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১,৪৯২ মামলা

জুলাই কোনো বজ্রপাত নয়, এটি দীর্ঘদিনের সংগ্রামের পরিণতি: ডা. জাহেদ

বাড্ডায় ১০০ কেজি গাঁজাবাহী গাড়ি থামলেও পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন চালক

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নওগাঁর সাবেক এমপি ওমর ফারুক সুমন

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হলো মেননকে