হোম > সারা দেশ > ঢাকা

বিএনপির সমাবেশ: সড়কে প্রস্তুত পুলিশ, ‘নাশকতা হলেই’ ব্যবস্থা

গোলাপবাগ থেকে মুগদা স্টেডিয়ামের দূরত্ব এক কিলোমিটারের বেশি। পুরো রাস্তাজুড়ে বিএনপির নেতা-কর্মীরা, যা ছুঁয়েছে বাসাবো পর্যন্ত। স্টেডিয়ামের সামনে টিটিপাড়া চেকপোস্টে দেখা মিলল পুলিশের বড় জমায়েত। রায়ট কার, এপিসি, পানি মারার গাড়িসহ জমায়েত ছত্রভঙ্গ করার সবকিছুই এখানে দাঁড় করানো।

বক্সের সামনে ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগের অতিরিক্ত কমিশনার (এডিসি) ও সহকারী কমিশনারদের (এসি) নেতৃত্বে ফোর্স দাঁড়িয়ে। জানা গেল, বক্সের ভেতরে আছেন যুগ্ম-কমিশনার (অপরাধ) বিপ্লব বিজয় তালুকদার।

বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়ার ২৬ শর্তের একটি ছিল উসকানিমূলক স্লোগান না দেওয়া। তবে সমাবেশস্থল ও আশপাশে উপচে পড়া ভিড়ে সরকার-প্রধানমন্ত্রী-পুলিশ নিয়ে স্লোগানে একাকার। মিছিল নিয়ে সমাবেশস্থলে যাওয়ার আগে টিটিপাড়া মোড়ে পুলিশ দেখে উত্তেজিত স্লোগান দিচ্ছেন নেতা-কর্মীরা। যাঁরা এদিক থেকে আসছেন তাঁরাও একই পথে হাঁটছেন। প্রচুর মানুষের ভিড়ে অনেকটা দর্শকের মতোই সব দিকে চোখ রাখছেন পুলিশ সদস্যরা।

আগে ডিএমপির গণমাধ্যম শাখায় কাজ করা এক এডিসি জানালেন, ‘কোনো ঘটনা ঘটার আগ পর্যন্ত নিজ থেকে কিছু করব না আমরা। যদি নাশকতা কিংবা হামলার মতো পরিস্থিতি হয়, তবেই অ্যাকশনে যাবে পুলিশ।’

যুগ্ম-কমিশনার বিপ্লব বিজয়ের মন্তব্য পাওয়া যাবে না বলেও জানান সামনে থাকা কর্মকর্তারা। তিনি গণমাধ্যমে কথা বলবেন না।

যখন পুলিশের সঙ্গে কথা হচ্ছিল, এর ঠিক সামনেই রাস্তায় হ্যান্ডমাইকে পুলিশবিরোধী নানা স্লোগান দিচ্ছিলেন পল্টন থানা যুবদলের নেতা-কর্মীরা।

বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ফের ৩ দিনের রিমান্ডে

উত্তরায় রাজউকের জায়গা দখল করে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ

দুই সিটিতে ৩০২ হকারকে পুনর্বাসন ও কার্ড প্রদান

ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার ফের রিমান্ডে

কেরানীগঞ্জে ডাকাতিসহ খুনে পাঁচজনের মৃত্যুদণ্ড

রোহিঙ্গা ক্যাম্পে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সীমান্তবিহীন চিকিৎসক দলের উদ্যোগ

ঢাবির কলাভবন ক্যাফেটেরিয়ায় পচা মাংস

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: ২০৭২৭ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৭০৬৯, গণনা শুক্রবার

কলাবাগান থানার এসআই নিখোঁজ, থানায় থানায় বার্তা

ডেমরায় কারখানায় অগ্নিকাণ্ড: ফায়ার ফাইটারসহ দগ্ধ ২ জন বার্ন ইনস্টিটিউটে