হোম > সারা দেশ > ঢাকা

ইভ্যালির সিইও রাসেল সস্ত্রীক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)  মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ বৃহস্পতিবার বিকেলে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের বাসায় অভিযান শুরু করে র‍্যাব। বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বাসার গেটে অবস্থান নেয় র‍্যাব সদস্যরা। বিকেল সোয়া ৫টার দিকে তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন খন্দকার আল মঈন।

র‍্যাব জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে র‍্যাব-২ ইউনিটের সদস্যরা মোহাম্মদপুরের বাড়ি ঘিরে রাখে। পরে র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযানে আসেন। তখন রাসেল ও শামীমা দুজনেই বাসায় অবস্থান করছিলেন। রাসেলের গাড়িও বাসার নিচে দেখা গেছে।

এর আগে প্রতারণার অভিযোগে বুধবার রাতে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন মো. আরিফ বাকের নামে একজন গ্রাহক। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা। মামলায় ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে এক নম্বর আসামি ও চেয়ারম্যান শামীমাকে দুই নম্বর আসামি করা হয়। মামলায় আরও কয়েকজন ‘অজ্ঞাতনামাকে’ আসামি করা হয়েছে।

মামলার এজাহারে আরিফ বাকের উল্লেখ করেছেন, ইভ্যালির অনলাইন প্ল্যাটফর্মে ৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকার পণ্য অর্ডার করেছেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা পাননি। নিরূপায় হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তিনি মামলা করেছেন।

নগরে নাটকের নতুন মঞ্চ

আয়নাবাজি: নাসরিন সেজে আত্মসমর্পণ, আটক মনোয়ারা

যাত্রাবাড়ীতে যৌতুকের জন্য স্ত্রীকে আটকে রেখে নির্যাতন, ১১ দিনেও মামলা নেয়নি পুলিশ

আশুলিয়ায় যুবক হত্যা: দেড় বছর পর রহস্য উদ্‌ঘাটনের দাবি পিবিআইয়ের

জাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ২ জনের শাস্তি

জিগাতলায় দুই নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, জরিমানা লাখ টাকা

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের যে ৬ এলাকায় শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

ড্যাফোডিলের শিক্ষার্থী তালহা হত্যা: ‘গোপনে’ কারাগার থেকে মুক্তি, ফের গ্রেপ্তার সেই মিলন

বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন আজকের পত্রিকার মাসুম

ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ডিএমপির ২১৬০ মামলা, ৪৯৮ যানবাহন ডাম্প