হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লা-৪: বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল শুনানি পেছাল

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

মঞ্জুরুল আহসান মুন্সী। ছবি: সংগৃহীত

মনোনয়নপত্র বাতিল করে দেওয়া নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল আবেদনের শুনানি পিছিয়েছে। ২৮ জানুয়ারি এ বিষয়ে শুনানির দিন নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার (২৬ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা রিট খারিজ করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তার বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানির জন্য সোমবার দিন নির্ধারণ করেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে তাঁর আইনজীবী সাইফুল্লাহ আল মামুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল আবেদন করেন।

কুমিল্লায় স্বামীর কাছ থেকে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ড ভ্যান সংঘর্ষে মা-ছেলে নিহত

দাউদকান্দিতে নিহত ৭ শ্রমিক: দাফনের জন্য ২৫ হাজার টাকা করে দিচ্ছে উপজেলা প্রশাসন

প্রিয়জন হারানোর বেদনায় কাঁদছে ব্যারিস্টার শফিক আহমেদের জন্মভূমি ব্রাহ্মণপাড়া

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, ধান কাটার ৭ শ্রমিক নিহত

কুমিল্লার হোমনা: বিদেশেও কদর শ্রীমদ্দি গ্রামের বাঁশের বাঁশির

কুমিল্লা সিটিতে জোট ছাড়াই লড়বে এনসিপি, তারিকুলকে প্রার্থী ঘোষণা

কুমিল্লায় সাবেক ব্যাংক কর্মকর্তার বাসায় চুরি

কুমিল্লায় আগুনে পুড়েছে ৮ দোকান, কোটি টাকা ক্ষতির দাবি

কুমিল্লায় ছাগল বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী নিহত