কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মো. জসিম উদ্দিন। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে তাঁকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান-সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মো. জসিম উদ্দিনকে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
প্রকৌশলী জসিম উদ্দিন জেলার পেকুয়া উপজেলার শীলখালীর বাসিন্দা। তিনি ২০২০ সালে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের
জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে অবসর গ্রহণ করেন।