হোম > সারা দেশ > কক্সবাজার

কুতুপালং ক্যাম্পে র‍্যাবের অভিযান, শীর্ষ জঙ্গি নেতাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি

নব্য জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে আটক করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।  

তাদের গ্রেপ্তারের জন্য রোববার দিবাগত রাত থেকেই কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালাচ্ছিল এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে কমান্ডার খন্দকার আল মঈন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ব্যাপারে বিস্তারিত জানাবেন।  

এর আগে রোববার দিবাগত রাত থেকে চলা এই অভিযানে উখিয়ার কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গিদের সঙ্গে র‍্যাবের গোলাগুলির খবরও পাওয়া গিয়েছিল। 

মহেশখালী চ্যানেলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা

রোহিঙ্গা ক্যাম্পে আবার পাহাড়ধস, তরুণীর মৃত্যু

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভাঙা: জোয়ারে ডুবে যায় ঘরবাড়ি

চকরিয়ায় কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গহিন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা, মিন্টু বাহিনীর প্রধান আটক

বৃষ্টি, ঝাউবন আর সাগরের ঢেউয়ে মেতে রাখাইনদের বর্ষা উৎসব

দুর্যোগ মোকাবিলা করার সব প্রস্তুতি সরকারের রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তাদের ফাঁসির দড়ি হাতে নিয়ে বসে আছি: ইশরাক

কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে ১৬১৩ বাড়িঘর ক্ষতিগ্রস্ত