হোম > সারা দেশ > কক্সবাজার

ইনানীতে নলকূপ খননের স্থানে গ্যাসের আগুন, ১৪৪ ধারা জারি

কক্সবাজার প্রতিনিধি

নলকূপ খননের স্থানে আগুন জ্বলছে। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে নির্গত গ্যাসে আগুন লাগার ঘটনায় ঘটনাস্থলের ২০০ মিটারের মধ্যে জনসাধারণের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। জননিরাপত্তার স্বার্থে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।

আদেশে বলা হয়, ২৭ অক্টোবর সকাল ৭টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইনানী ছোট খাল সেতুসংলগ্ন একটি বাড়িতে নলকূপ স্থাপনের কাজ চলছিল। এ সময় মাটির প্রায় এক হাজার ফুট গভীরে পাইপ প্রবেশ করানোর পর গ্যাস নির্গত হয়ে আগুন ধরে যায়। পরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ঘটনাস্থলে প্রাকৃতিক গ্যাসের মজুত থাকার সম্ভাবনা দেখা দেওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন অনুসন্ধান ও উৎপাদন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) একটি কারিগরি দল পরিদর্শন ও পর্যবেক্ষণ করে। এ সময় দলটি পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেয়।

পরিস্থিতি মোকাবিলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগুনের উৎস ও আশপাশের এলাকাকে বিভিন্ন নিরাপত্তা অঞ্চলে ভাগ করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, ঘটনাস্থল ও আশপাশে আগুন জ্বালানো, ধূমপান, দিয়াশলাই বা লাইটার ব্যবহারসহ স্ফুলিঙ্গ সৃষ্টি হতে পারে—এমন সব কার্যক্রম নিষিদ্ধ। পাশাপাশি আগুনের উৎস থেকে আনুমানিক ২০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থানেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সেন্ট মার্টিনে জাহাজ চলবে কবে, জানা গেল যা

রোহিঙ্গা শিবিরে দুই সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ, যুবক নিহত

রামুতে ধানখেত থেকে হাতি তাড়াতে গিয়ে কৃষকের মৃত্যু

ইনানীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে ভেসে গেল কিশোর, ঘণ্টাখানেক পর মরদেহ উদ্ধার

ইনানীর সেই নলকূপে ওঠা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আসেনি

ইনানীতে গ্যাসের আগুন জ্বলছেই, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ ২৪ ঘণ্টা

নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে আগুন, ১২ ঘণ্টায়ও নেভেনি

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ২ দিনের রিমান্ডে সহকারী ব্যবস্থাপক

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ জনের মরদেহ হস্তান্তর, ডোবায় মিলল মুক্তার মরদেহ

কক্সবাজারে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: জামিনযোগ্য ধারায় মামলা, ওসিকে তলব