হোম > সারা দেশ > কক্সবাজার

সিনহা হত্যা: নিজেকে নির্দোষ ও নিরীহ দাবি ওসি প্রদীপের

কক্সবাজার প্রতিনিধি

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশসহ ১৪ আসামি আজ আদালতে নিজেদের লিখিত বক্তব্য দিয়েছেন। ওসি প্রদীপ কুমার দাশ আদালতের কাছে লিখিত বক্তব্যে সিনহা হত্যা মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন।

প্রদীপ লিখেছেন, এ মামলায় সাক্ষীদের অধিকাংশই মাদক মামলার আসামি, যাদের জবানবন্দি ছিল একই রকম ও তদন্ত কর্মকর্তার শেখানো বুলি ছিল মাত্র। তিনি দাবি করেন, মেজর সিনহার সহকর্মী সিফাত ও শিপ্রার সঙ্গে তাঁর কখনো দেখা হয়নি বা পরিচয় ছিল না। এ ছাড়া হত্যাকাণ্ডের আগে ও পরে এই মামলার আসামিদের কারও সঙ্গে তাঁর কথা হয়নি। ১২ পৃষ্ঠার লিখিত বক্তব্যে প্রদীপ নিজেকে নির্দোষ, নিরপরাধ ও নিরীহ দাবি করে বলেন, এ ঘটনায় তাঁর জড়িত না থাকার যৌক্তিক প্রমাণ তাঁর কাছে আছে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, বরখাস্ত ওসি প্রদীপসহ আসামিরা কার্যবিধি ৩৪২ ধারায় আদালতে লিখিত বক্তব্য তুলে ধরেছেন। তিনি বলেন, মঙ্গল ও বুধবার আসামিদের বক্তব্য যাচাই বাছাই করবেন আদালত। 

আজ সোমবার সকাল সোয়া ১০টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ মামলার কার্যক্রম শুরু হয়। কার্যবিধির ৩৪২ ধারায় আসামিরা নিজেদের বক্তব্য উপস্থাপন করেন। এর আগে অষ্টম দফায় এ মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস ও তদন্তকারী কর্মকর্তাসহ ৬৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। আগামীকাল ৮ ডিসেম্বর পর্যন্ত এ মামলার দিন ধার্য রয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৩১ জুলাই কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া শামলাপুর পুলিশের তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশসহ নয় পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের পর র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম গত বছরের ১৩ ডিসেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে একটি ‘পরিকল্পিত ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়। বর্তমানে মামলার ১৫ আসামি কারাগারে রয়েছে। 

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ডাকাতি, সাড়ে ৮ লাখ টাকা ও ১৮ ভরি স্বর্ণ লুট

কক্সবাজারে উচ্ছেদ অভিযানে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা, আহত ৫

কক্সবাজারে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩, আহত ২

কাঁচা মাছ খেয়ে ৩৬ দিন পার, শ্রীলঙ্কান বাবা-ছেলেকে উদ্ধার করলেন মহেশখালীর জেলেরা

কক্সবাজার সৈকতে গোসলে নেমে বাবা নিখোঁজ, ছেলে উদ্ধার

দুর্নীতি মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের সশ্রম কারাদণ্ড

মহেশখালী চ্যানেলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা

রোহিঙ্গা ক্যাম্পে আবার পাহাড়ধস, তরুণীর মৃত্যু

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভাঙা: জোয়ারে ডুবে যায় ঘরবাড়ি