হোম > সারা দেশ > চট্টগ্রাম

পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে দাবি পরিবারের 

কুমিল্লা প্রতিনিধি

মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁকে অব্যাহতি দিয়ে এরই মধ্যে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে গুলশান থানা-পুলিশ।

চূড়ান্ত প্রতিবেদন দাখিলের বিষয়ে মামলার বাদী মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া বৃহস্পতিবার রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা হত্যা মামলা দায়ের করেছিলাম, পুলিশ নিয়েছে প্ররোচনার মামলা। পুলিশ পক্ষপাতমূলক আচরণ করেছে। পুলিশ আমাদের হত্যা মামলাকে প্ররোচনার মামলা হিসেবে নিয়ে আবার মামলা থেকে আনভীরকে অব্যাহতি দিয়েছে, এটাতে আমরা নারাজি দেব।’ 

প্রতিবেদনের বিষয়ে গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (সম্প্রতি পুলিশ সুপার হিসেবে বগুড়া জেলায় বদলি) সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, কলেজছাত্রী মুনিয়া আত্মহত্যা প্ররোচনা মামলায় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। সে জন্য গত ১৯ জুলাই তাঁকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোবহানের ছেলে আনভীরের বিরুদ্ধে মুনিয়াকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগের সত্যতা মেলেনি তদন্তে—এ কথা বলা হয়েছে প্রতিবেদনে। এই ঘটনার সঙ্গে সম্পর্কিত উদ্ধারকৃত বিভিন্ন আলামত ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়নি।

নিহত মুনিয়ার ভগ্নিপতি মিজানুর রহমান বলেন, ‘সিসিটিভিতে সায়েম সোবহান আনভীরের আসা–যাওয়ার সব ফুটেজ পাওয়া গেছে। বিভিন্ন তথ্য পাওয়ার পরও পুলিশ তাদের পক্ষ নিয়েছে। এ মামলাটি নিয়ে নারাজি দেব, আমরা উচ্চ আদালতে যাব।’

প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরে আত্মহত্যার প্ররোচনা মামলায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে আসামি করা হয়।

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১

ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান মারা গেছেন

পূজার ছুটিতে ফাঁকা চুয়েট, দাবি আদায়ে চলবে শাটডাউন