হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভিসির পদত্যাগ: এবার নগরীতে মানববন্ধন করবে চবি শিক্ষক সমিতি

চবি প্রতিনিধি

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে নগরীতে কর্মসূচি পালনের কথা জানিয়েছে শিক্ষক সমিতি। একই সঙ্গে ক্যাম্পাসেও সংবাদ প্রদর্শনী চলবে। কর্মসূচির মধ্যে থাকবে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন। আগামী সপ্তাহে এই কর্মসূচি পালন করা হবে।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে নতুন এ কর্মসূচির কথা জানান সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক। ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি এভাবেই চলবে?’ শিরোনামে টানা তিন দিন ধরে চলা এই সংবাদ প্রদর্শনীতে চারটি ব্যানারে ৬৪টি সংবাদ প্রদর্শন করা হয়।

অধ্যাপক আবদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আগামী সপ্তাহে চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করব। একই সঙ্গে আমাদের অবস্থান কর্মসূচি ও সংবাদ প্রদর্শনী যুগপৎ চলবে। প্রতিদিন নতুন নতুন সংবাদ প্রদর্শনীতে যুক্ত হবে। প্রেসক্লাবের কর্মসূচির সময়সূচি শহরের সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে জানানো হবে।’

তিনি বলেন, ‘আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অনেকেই আমাদের প্রদর্শনী দেখতে আসছেন। তাদের অনেকেই এই সব সংবাদ সম্পর্কে জানতেন না। এক জায়গায় এতগুলো সংবাদ আছে জেনে অনেকেই আসছেন। তারা মনে করেন এ ধরনের প্রতিবাদ হওয়া দরকার।’

এর আগে গত ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন ও বাংলা বিভাগের নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে উপাচার্যকে চিঠি দিতে যান শিক্ষক সমিতির নেতারা। এ সময় উপাচার্য সমিতির নেতাদের চিঠি পড়ে শোনাতে বলেন। সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী চিঠি পড়া শুরু করলে দুই পক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উপাচার্য তাঁর কক্ষ ছেড়ে কনফারেন্স রুমে চলে যান। উপাচার্যের সঙ্গে কোনো আলোচনা না হওয়ায় বেলা ২টায় নির্বাচন বোর্ড বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করে শিক্ষক সমিতি।

পরবর্তীতে উপাচার্য ও সহ–উপাচার্যের পদত্যাগ দাবিতে টানা আন্দোলনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। টানা তিন দিন অবস্থান কর্মসূচি শেষে চতুর্থ দিন প্রতীকী গণ অনশন করেন তাঁরা। এরপর শীতকালীন ছুটি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আন্দোলন স্থগিত করা হয়।

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২