হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে উদ্ধার কাজ স্থগিত 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে উদ্ধার কাজ স্থগিত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।

আজ শনিবার রাতে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম বলেন, বিস্ফোরণের পর সাতটি ইউনিট টানা দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এরপর ভেতরে উদ্ধার কাজ চলিয়েছেন তারা। রাত ৯টার পর উদ্ধার কাজ স্থগিত ঘোষণা করেছেন তারা। 

নুরুল আলম বলেন, কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনো সঠিকভাবে নির্ণয় করা যায়নি। তবে অক্সিজেন রিফুয়েলিং করার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। 

সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম বলেন, বিস্ফোরণে এখনো পর্যন্ত ছয়জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের দুটি দল উদ্ধার কাজ চালিয়েছেন। তবে রাত ৯টার পর উদ্ধার কাজ স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামীকাল সকালে যদি প্রয়োজন হয়, তাহলে ফের উদ্ধার কাজ চালানো হবে। 

আরও পড়ুন:

৩০ মিনিটে ১৩ কেজি চা-পাতা সংগ্রহ করে জেসমিনের সম্মাননার হ্যাটট্রিক

চট্টগ্রামে দিনদুপুরে মসজিদে ঢুকে দুই লক্ষাধিক টাকা চুরি, আটক ২

চট্টগ্রাম বন্দর: ৩০ মিলিয়ন ডলারে কেনা ৪ গ্যান্ট্রি ক্রেন পিসিটিতে যুক্ত হচ্ছে

প্রেম করে বিয়ে, সাত মাস পর হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে স্বামী লাপাত্তা

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ ৮ জন আহত

চট্টগ্রামে কুড়াল দিয়ে কুপিয়ে ৭ লাখ টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগ

দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পটিয়ার আবদুর রহমান স্কুল

মিরসরাইয়ে পাহাড়ধসে কিশোর নিহত

‘পুলিশের কাছে গেলে লাশ পাবি’—চিরকুটের ২৪ ঘণ্টা না পেরোতেই অপহৃত শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগর পুলিশে আবারও তিন থানার ওসি রদবদল