হোম > অপরাধ > চট্টগ্রাম

প্রদীপের ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার থেকে

২০১৯ সালের অক্টোবরে রিকশাচালক ছেলেকে বাসা থেকে তুলে গুলি করে মারে টেকনাফ থানা-পুলিশ। ছেলে হারানো সেই মায়ের ক্ষত এখনো শুকায়নি। সিনহা হত্যা মামলার রায়ের কথা শুনে ছুটে এসেছেন আদালত চত্বরে। পঞ্চাশোর্ধ্ব মা হালিমার আহাজারিতে আদালত প্রাঙ্গণে যেন থরথর করে কাঁপছে। হালিমার মতো মানববন্ধনের দাঁড়িয়েছেন আরও অনেক ভুক্তভোগী পরিবার। তাঁদের দাবি তৎকালীন টেকনাফ থানার দায়িত্বে থাকা ওসি প্রদীপের ফাঁসি। 

আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে টেকনাফের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। মানববন্ধনে ওসি প্রদীপের হাতে নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তাফা খান ও ওসি প্রদীপের হাতে নিহতের পরিবার এবং নির্যাতিত ভুক্তভোগীসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

মানববন্ধন থেকে তাঁরা মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার প্রধান আসামি ওসি প্রদীপের ফাঁসিসহ সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। 

মানববন্ধন থেকে সাংবাদিক ফরিদুল মোস্তাফা জানান, ওসি প্রদীপর ইয়াবা কারবারসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় তাঁর বিরুদ্ধে ছয়টি মিথ্যা মামলা করা হয়। অনেকভাবে হয়রানি নির্যাতন করেন। ওসি প্রদীপসহ এ মামলার সব আসামির ফাঁসির দাবি করেন তিনি।

মেজর সিনহা মামলা সম্পর্কিত আরও পড়ুন:

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ