হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি ও ভোজ্যতেল জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইল ছবি

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় পৃথক অভিযানে সাড়ে ১৪ হাজার লিটার জ্বালানি ও ৫ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করেছে কোস্ট গার্ড।

গতকাল সোমবার (১৮ মে) দিবাগত রাতে নগরের পতেঙ্গা থানাধীন ভিআইপি রোড ও ইপিজেড থানাধীন আকমলআলী স্লুইচগেট-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।

কোস্ট গার্ডের তথ্যমতে, জব্দ করা জ্বালানির মধ্যে ৭ হাজার লিটার জেট ফুয়েল, ৬ হাজার লিটার ডিজেল, ১ হাজার ৫০০ লিটার অকটেন এবং ৫ হাজার লিটার ভোজ্যতেল (সয়াবিন) রয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

সাব্বির আলম সুজন জানান, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ভিআইপি রোডসংলগ্ন এলাকায় অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশে মজুত করা তেলের একটি গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে আনুমানিক ২৩ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের সাড়ে ১৪ হাজার লিটার জেট ফুয়েল, ডিজেল, অকটেনসহ একটি তেলবাহী ট্রাক জব্দ করা হয়েছে।

পৃথক অভিযানে ইপিজেড থানাধীন আকমলআলী স্লুইচগেট-সংলগ্ন ঘাট এলাকায় আনুমানিক ৯ লাখ টাকা মূল্যের ৫ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। এসব ভোজ্যতেল জাহাজ থেকে অবৈধভাবে খালাস করে বাজারজাতকরণের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।

তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান এই কর্মকর্তা।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ৬ জনের অবস্থা আশঙ্কাজনক

ফটিকছড়িতে চলছে হরতাল, অতিরিক্ত পুলিশ মোতায়েন

চট্টগ্রামে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে বন্যাকবলিতদের জন্য জ্বালানি সংস্থাগুলোর দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ

আপদে-বিপদে, দুর্গত সময়ে আমরা আপনাদের পাশে থাকব: ত্রাণমন্ত্রী

ফটিকছড়িতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল

ফটিকছড়িতে মাস্ক-হেলমেট পরে হামলা, প্রবাসীর বাড়ির দেয়াল গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট, গ্রেপ্তার ৮

চট্টগ্রামে কাভার্ড ভ্যানে ফেনসিডিল, চালকসহ ২ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ‘রথযাত্রা’ ঘিরে ১৬টি সড়ক এড়িয়ে চলার অনুরোধ পুলিশের