হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে করোনায় আক্রান্ত আরও ১৪ 

প্রতিনিধি, রাঙামাটি

রাঙামাটিতে আরও ১৪ জন করোনা শনাক্ত হয়েছে। গতকাল বুধবার রাতে দেওয়া এক প্রতিবেদনে দেওয়া তথ্যমতে ৮৫ জনের নমুনা পরীক্ষা করে এ ফল পাওয়া যায়। শনাক্তের হার ১৬ দশমিক ৪৭ শতাংশ। 

আক্রান্তদের মধ্যে রাঙামাটি সদর উপজেলার আটজন, কাপ্তাই ও কাউখালী দুজন, বিলাইছড়ি ও লংগদু একজন করে। আগের দিন মঙ্গলবার শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৪০ শতাংশ। 

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬ জন। শনাক্তের হার ১৮ দশমিক ৪৩ শতাংশ। এর মধ্যে থেকে মারা গেছে ৩৩ জন। বর্তমানে রাঙামাটি সরকারি কলেজে অস্থায়ী আইসোলেশন সেন্টারে ভর্তি আছে ৭ জন। ঘরে চিকিৎসা নিচ্ছেন ২৭৫ জন। এ পর্যন্ত করোনার ১ম ডোজ গ্রহণ করেছেন ১ লাখ ৫৫ হাজার ৬শ ৩১ জন। এদের মধ্যে মঙ্গলবার নিয়েছে ২২৯১ জন। ২য় ডোজ সম্পন্ন করেছেন ৫৩ হাজার ৬শ ৯৬ জন। এদের মধ্যে মঙ্গলবার নিয়েছেন ৩৯১২ জন।

জেলা করোনা ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল বলেন, যে কোনো প্রয়োজনে রাঙামাটির সবাইকে ০১৭৩০৩২৪৭৭৫ নম্বরে যোগাযোগ করতে হবে। 

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা