হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে কৃষক লীগ নেতাসহ ৩ জন গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে কৃষক লীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার তিন ব্যক্তি হলেন, সৈয়দপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. মোজাম্মেল হক (৫৫), বাড়বকুণ্ড ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিন (৪০) ও পৌর সদরের ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক মো. নুরুল হাদী (৪০)।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রাজীব চন্দ্র পোদ্দার তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গত ৭ অক্টোবর মামলা করা হয়েছিল। গ্রেপ্তার তিনজনই সেই মামলার আসামি। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২