হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রধানমন্ত্রীর ডাকের গুঞ্জনের মধ্যে সকালে চট্টগ্রাম ছাড়েন তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও চট্টগ্রাম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর তামিম ইকবালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকেছেন বলে গুঞ্জনের মধ্যে আজ শুক্রবার সকালে তিনি ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছেন। 

তামিম ইকবালের চাচা আজম খান আজকের পত্রিকাকে জানান, সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামের কাজির দেউড়ি এলাকার কাজি বাড়ি মসজিদ গলির বাড়ি থেকে বের হন। তাঁর সঙ্গে ছিলেন মা নুসরাত খানও।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তামিম ইকবালের দেখা করার কথা রয়েছে। তবে, প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এখনো বিষয়টি নিশ্চিত করা হয়নি।

গতকাল বৃহস্পতিবার দেশের সকল মানুষকে চমকে দেওয়া এক সংবাদ সম্মেলন শেষে চট্টগ্রামের বাড়িতে রাতে ছিলেন তিনি।

অনেক দিন ধরেই ফর্ম আর ফিটনেস নিয়ে আলোচনায় ছিলেন তামিম। আনফিট থাকলেও আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবেন—ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন তিনি। বুধবার চট্টগ্রামে খেলেছেনও বাংলাদেশের অধিনায়ক। তবে তাঁর ওই মন্তব্য ভালোভাবে নেননি বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ও কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে গিয়েছিল তামিমের। তাই বলে এত বড় সিদ্ধান্ত নেবেন, এটা ভাবা কঠিনই ছিল। 

গতকাল সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত চোখে কঠিন সিদ্ধান্তই জানিয়ে দিয়েছিলেন তামিম। তিনি বলেন, ‘গতকালই ছিল আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ।’ কান্নায় একপর্যায়ে কথাই বলতে পারছিলেন না তামিম। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক জানিয়েছেন, পরিবারের সঙ্গে আলোচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন:

সন্দেহজনক পার্সেল ভুয়া পরিচয়ে আত্মসাতের চেষ্টা, গ্রেপ্তার পুলিশ কনস্টেবল

জমি কিনতে বেরিয়ে ছিনতাইকারীর কবলে নারী, খোয়ালেন ২৫ লাখ টাকা

৯ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী

চট্টগ্রামে প্রতারণা মামলায় বিএনপি নেতার কারাদণ্ড

তিন সংস্থার ১৪ কর্তায় রেলের ৯৬ লাখ টাকা আত্মসাৎ, দুদকের মামলা

ব্যাংকের ৬৩ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

পুলিশের ওপর হামলার মামলায় বগাসহ ১৩ আসামি কারাগারে

সীতাকুণ্ডে মহাসড়কে মেরামতের জন্য দাঁড় করানো বাসে লরির ধাক্কা, নিহত ৫

চট্টগ্রাম সিটি করপোরেশন: মেয়রের মেয়াদ শেষের আট মাসের কী হবে

সৌদি আরবে বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু