হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে হত্যা মামলায় গ্রেপ্তার হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের আবু কালাম (৩৬) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে অসুস্থ অবস্থায় তাঁকে কারাগার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবু কালামের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায়। তিনি চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার বগারবিল শান্তিনগর এলাকায় থাকতেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, বন্দী আবু কালাম সকালে হঠাৎ অসুস্থ অনুভব করে অচেতন হয়ে পড়েন। পরে প্রথমে তাঁকে কারাগারের হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শ্বাসকষ্ট ও ব্যথায় আবু কালামের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন।

জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর রাতে নগরীর বাকলিয়া থানার শান্তিনগর বগারবিল এলাকায় দই-চিড়া বিক্রেতার সঙ্গে ঝগড়ার একপর্যায়ে মো. সাজন মিয়া (৪৭) নামের এক গ্যারেজমালিককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। ওই দিন রাতেই বাকলিয়া থানা-পুলিশ আবু কালামসহ দুজনকে গ্রেপ্তার করে। পরদিন ৮ সেপ্টেম্বর তাঁদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী-শাশুড়ি-ননদ কারাগারে, সঙ্গে গেল দুই শিশুসন্তান

এবার চট্টগ্রামে মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

চট্টগ্রামে পরিত্যক্ত বাড়িতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামে ফিশিং জাহাজে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে ২ জনের মৃত্যু

সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধের ঘটনায় ৮০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

সাতকানিয়ায় গোলবার পড়ে আহত স্কুলছাত্রের মৃত্যু

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৬

মিরসরাইয়ে ১৯টি ভারতীয় গরু উদ্ধার, চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার ৪