হোম > সারা দেশ > চট্টগ্রাম

১৩৮ যাত্রী নিয়ে ৩ দিন আটকে থাকার পর শাহ আমানত ছাড়ল মাসকাটগামী ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তিন দিন আটকে থাকার পর অবশেষে মাসকাট যেতে পেরেছেন ওমান এয়ারওয়েজের ১৩৮ যাত্রী। উড়োজাহাজে ত্রুটি ধরা পড়ার তিন পর আজ রোববার বিকেল ৩টায় ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৬ অক্টোবর সকালে ফ্লাইটটি চট্টগ্রাম ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই উড়োজাহাজে ত্রুটি ধরা পড়ায় ফ্লাইট স্থগিত করে কর্তৃপক্ষ। এতে ওই ফ্লাইটের ১৫৬ জন যাত্রীর মাসকাট যাওয়া আটকে যায়।

এ সম্পর্কে জানতে চাইলে বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘ওমান এয়ারওয়েজের ওই ফ্লাইটটি ৬ অক্টোবর সকাল ১০টা ১৫ মিনিটে শাহ আমানত বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এর আগে উড়োজাহাজের বাম পাশের ইঞ্জিনে লিকেজ ধরা পড়ে, যে কারণে ফ্লাইটটি স্থগিত করা হয়। ওমান এয়ারওয়েজের ইঞ্জিনিয়ার এসে ত্রুটি সারানোর পর আজ বিকেল ৩টায় ফ্লাইটটি ছেড়ে যায়। ফ্লাইটে ১৩৮ জন যাত্রী ছিলেন।’

দক্ষিণ চট্টগ্রামে বন্যা: ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে তর্কের জেরে হামলা, মা-মেয়েসহ আহত ৫

আবাসিক শিক্ষার্থীকে ছয় মাস ধরে ধর্ষণ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

আনোয়ারায় পুলিশ সদস্যকে মারধর ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ, আতঙ্কে পরিবার

চিকিৎসার কথা বলে শহরে এনে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর: ৩ জাহাজ লুট, নিরাপত্তা উদ্বেগ

সেতুর অর্ধেক কাজেই মেয়াদ শেষ, দুর্ভোগ

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৫

আদালতের আদেশ অমান্য, চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনারের বিরুদ্ধে রুল জারি

বিড়ালের বাচ্চা দেওয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যা: আসামি রুবেলের মৃত্যুদণ্ড