হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে ফটিকছড়িতে প্রস্তুতি, পরিদর্শনে বিভাগীয় কমিশনার

ফটিকছড়ি প্রতিনিধি

সফরকারীদের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতিমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। ছবি: আজকের পত্রিকা

আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রীর সম্ভাব্য চট্টগ্রাম সফরকে সামনে রেখে ফটিকছড়িতে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। এরই অংশ হিসেবে সফরকারীদের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পরিদর্শনে আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের খবর পাওয়ার পর থেকেই আমাদের প্রস্তুতি চলছে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর প্রশাসনিক কার্যক্রমে আরও গতি আনবে।’ পাশাপাশি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বিভাগীয় কমিশনার উপজেলার পাইন্দং ইউনিয়নের পেলাঘাজী দিঘি মোড়সংলগ্ন সিএন্ডবি মাঠে নির্মিত হেলিপ্যাড ও আশপাশের এলাকা পরিদর্শন করেন। সম্ভাব্য সফর উপলক্ষে নিরাপত্তা, প্রটোকল ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরসূচিতে বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিষয়টি থাকতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এ সফরে বন্যাকবলিত ফটিকছড়ি, হাটহাজারী ও বাঁশখালী উপজেলা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। এ উপলক্ষে হেলিপ্যাড নির্মাণ, সড়ক সংস্কার, সম্ভাব্য জনসভাস্থল প্রস্তুতসহ প্রয়োজনীয় কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন