হোম > সারা দেশ > চট্টগ্রাম

অনেক কমিশন হলেও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর দাবিকে প্রাধান্য দেওয়া হয়নি: সন্তু লারমা

রাঙামাটি প্রতিনিধি 

জাতীয় যুব দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে অনেক কমিশন করলেও সেখানে দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর দাবিগুলোকে প্রাধান্য দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।

জাতীয় যুব দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এই অভিযোগ করেন।

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান বলেন, বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আলাদা সংস্কৃতি রয়েছে। তাদের নিজস্ব দাবি ও চাওয়া-পাওয়া আছে। কিন্তু সংস্কার কমিশনগুলো তাদের দাবি-দাওয়াকে গুরুত্ব দেয়নি। এ দেশে বাঙালিসহ ৫২ জাতির বসবাস রয়েছে। তাদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ার কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না।

বর্তমান যুব সমাজকে নীতি-আদর্শ লালন করে প্রগতিশীল চিন্তার আলোকে সমাজের বাস্তবতা মূল্যায়ন করে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন সন্তু লারমা।

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা আলোচনা সভায় সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন পরিষদের সদস্য চঞ্চু চাকমা, শিক্ষাবিদ শিশির চাকমা, গবেষক তনয় দেওয়ান, হেডম্যান ভবতোষ দেওয়ান, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রাঙামাটির সভাপতি এম জিসান বখতিয়ার, সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী প্রমুখ।

চেকের মামলায় এস আলমের বিরুদ্ধে আদালতের চার্জ গঠন

চট্টগ্রাম বন্দরে ২৫০ কনটেইনার বিতর্কে মুখোমুখি বন্দর-কাস্টমস, উভয় পক্ষের ক্ষতিপূরণ দাবি

চট্টগ্রামে তরুণীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

টানা বর্ষণে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, দুর্ঘটনা এড়াতে থানচির পর্যটনকেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা

ইস্পাত কারখানায় অবরুদ্ধ সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়া

পাইলসের চিকিৎসার জন্য নিয়ে জানা গেল, দীর্ঘদিন ধরে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রটি

পতেঙ্গায় পানিসংকট নিরসনে পাইলট প্রকল্পে আগ্রহ নেদারল্যান্ডসের

বোয়ালখালীতে লোকালয়ে বন্য হাতির হানা, ফসল-বাগান ও বসতবাড়ির ক্ষতি

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সকে হেনস্তার অভিযোগে মানববন্ধন, গ্রেপ্তার ও শাস্তির দাবি

চট্টগ্রামে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আনসার কর্মকর্তা নিহত