হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘বিএনপি মিডিয়া সেল’ পেজ খুলে আমীর খসরুর নামে মিথ্যা তথ্য, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও নির্বাহী কমিটির সদস্য, চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়নপ্রাপ্ত সরওয়ার জামাল নিজামের নামে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এ নিয়ে আনোয়ারা থানায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। আনোয়ারা উপজেলা যুবদলের সদস্যসচিব মুহাম্মদ ফারুক হোসেন এই জিডি করেন।

চট্টগ্রামে ‘বিএনপি মিডিয়া সেল’ নামের ভুয়া ফেসবুক পেজ ও ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এসব মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে জিডিতে অভিযোগ করা হয়। জিডিতে বলা হয়, ওই ফেসবুক পেজ ও শেয়ার করা আইডিসহ আরও অনেকের ফেসবুক প্রোফাইল যাচাই করে এর সত্যতা জানা যায়। তাদের বেশির ভাগই চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির এক নেতার অনুসারী বলে উল্লেখ করেন ফারুক।

জিডিতে উল্লেখ করা হয়, আনোয়ারা উপজেলার বিএনপি নামধারী কতিপয় ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ‘মিডিয়া সেল’ নামের কথিত ফেসবুক পেজ খুলে ও ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এসব অপপ্রচার চালাচ্ছেন।

এতে আরও উল্লেখ করা হয়, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের এলাকায় চিহ্নিত যুবলীগ ক্যাডারদের নিয়ে কথিত বিএনপি নামধারী চাঁদাবাজ চক্র রাতের আঁধারে মনোনয়নপ্রত্যাশী এক ব্যক্তির নামে স্লোগান দিয়ে সশস্ত্র মহড়া দিচ্ছে; যা এলাকার শান্তি-শৃঙ্খলাবিরোধী কার্যকলাপ। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুস্পষ্ট উসকানি ও শান্তিপ্রিয় নাগরিকের উদ্বেগের কারণ। এসব কর্মকাণ্ডের কারণে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে বলেও জিডিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘আমরা একটি লিখিত অভিযোগ (সাধারণ ডায়েরি) পেয়েছি। অভিযোগের ভিত্তিতে আমরা তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেছি। জিডিতে উল্লেখিত ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডিগুলো শনাক্ত করার জন্য তথ্যপ্রযুক্তিগত সহায়তা নেওয়া হচ্ছে। একই সঙ্গে, এলাকায় সশস্ত্র মহড়া এবং শান্তিশৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ আনা হয়েছে, তার সত্যতা যাচাই করা হচ্ছে।’

এ বিষয়ে আনোয়ারা উপজেলা যুবদলের সদস্যসচিব মুহাম্মদ ফারুক হোসেন বলেন, ‘চট্টগ্রাম বিএনপির অভিভাবক আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আনোয়ারার গণমানুষের নেতা সরওয়ার জামাল নিজামের বিরুদ্ধে বিএনপি মিডিয়া সেল নাম দিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আমি জিডি করেছি থানায়।’

দক্ষিণ চট্টগ্রামে বন্যা: ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে তর্কের জেরে হামলা, মা-মেয়েসহ আহত ৫

আবাসিক শিক্ষার্থীকে ছয় মাস ধরে ধর্ষণ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

আনোয়ারায় পুলিশ সদস্যকে মারধর ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ, আতঙ্কে পরিবার

চিকিৎসার কথা বলে শহরে এনে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর: ৩ জাহাজ লুট, নিরাপত্তা উদ্বেগ

সেতুর অর্ধেক কাজেই মেয়াদ শেষ, দুর্ভোগ

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৫

আদালতের আদেশ অমান্য, চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনারের বিরুদ্ধে রুল জারি

বিড়ালের বাচ্চা দেওয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যা: আসামি রুবেলের মৃত্যুদণ্ড