হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুর কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর জেলা কারাগারে কামরুজ্জামান দেওয়ান (৫০) নামে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কামরুজ্জামান জেলার মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দী ইউনিয়নের সাকারি গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।

এদিকে কামরুজ্জামানের মৃত্যুর খবর শুনে পরিবারের লোকজন ছুটে আসেন হাসপাতালে। তারা কামরুজ্জামান মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল না বলে দাবি করেন।

এ বিষয়ে চাঁদপুর কারাগারের জেল সুপার মুহাম্মদ মুনীর হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কামরুজ্জামান। পরে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারে কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।’

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

চাঁদপুরে ১০ মণ ইলিশসহ ২১ জেলে গ্রেপ্তার, ৬ নৌকা জব্দ

চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের ঝটিকা অভিযান, ৩ দালাল আটক

চাঁদপুরে কসমেটিকস ও শিশুদের পণ্যে স্টিকার জালিয়াতির অভিযোগে জরিমানা

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে ইলিশ শিকার করায় ২৪ জনের কারাদণ্ড

দেশকে এগিয়ে নিতে কৃষক ও কৃষিকে গুরুত্ব দিতে হবে: কৃষিমন্ত্রী

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত