হোম > সারা দেশ > চাঁদপুর

নিষিদ্ধ সময়ে মেঘনায় ইলিশ ধরায় ১৭ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের সাজা

চাঁদপুর প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় ইলিশ ধরার দায়ে ২৬ জেলেকে আটক করেছে কোস্টগার্ড ও নৌ পুলিশ। গত ২৪ ঘণ্টায় আটক করার পর তাঁদের মধ্য থেকে ১৭ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বয়স কম হওয়ায় বাকি ৯ জনকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাখাওয়াত জামিল সৈকত আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন।

এ সময় জেলেদের হেফাজতে থাকা ৫০ কেজি ইলিশ, ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

টাস্কফোর্স থেকে জানানো হয়, গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মা ইলিশের প্রজনন রক্ষায় পদ্মা মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীতে মাছ ধরা অবস্থায় ২৬ জেলেকে আটক করা হয়। দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ২৬ জেলের মধ্যে ১৭ জেলেকে এক মাস করে কারাদণ্ড এবং অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বাকি ৯ জনকে মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাখাওয়াত জামিল সৈকত। তিনি বলেন, গত ২৪ ঘণ্টা নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌ পুলিশ, কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় আলামতসহ ২৬ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ১৭ জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ৯ জন অপ্রাপ্ত হওয়ায় মুচলেকা রেখে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ সময় জব্দ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং অবৈধ কারেন্ট জালগুলো কোস্টগার্ড আগুনে পুড়িয়ে বিনষ্ট করে বলে জানান এই কর্মকর্তা। 

ইলিশের প্রজনন নিরাপদ করতে ১৩ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে মাছ আহরণ, কেনাবেচা, মজুত ও পরিবহন করা যাবে না। আইন অমান্য করলে ৫ হাজার টাকা জরিমানা, সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডসহ উভয় দণ্ডের বিধান রয়েছে।

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

চাঁদপুরে ১০ মণ ইলিশসহ ২১ জেলে গ্রেপ্তার, ৬ নৌকা জব্দ

চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের ঝটিকা অভিযান, ৩ দালাল আটক

চাঁদপুরে কসমেটিকস ও শিশুদের পণ্যে স্টিকার জালিয়াতির অভিযোগে জরিমানা

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে ইলিশ শিকার করায় ২৪ জনের কারাদণ্ড

দেশকে এগিয়ে নিতে কৃষক ও কৃষিকে গুরুত্ব দিতে হবে: কৃষিমন্ত্রী

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত