হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে এইচএসসিতে পাসের হার ৪৫.০৫, আলিমে ৬৪.২৭ শতাংশ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সরকারি কলেজ। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর জেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ০৫ শতাংশ। আলিম পরীক্ষায় পাসের হার ৬৪ দশমিক ২৭ শতাংশ এবং এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৬৯ দশমিক ৯৬ শতাংশ। আজ শনিবার বিকেলে জেলা শিক্ষা অফিসার মো. রুহুল্লা এ তথ্য নিশ্চিত করেন।

জেলা শিক্ষা অফিসের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এইচএসসি পরীক্ষায় জেলার ৬৯টি প্রতিষ্ঠানের ১৩ হাজার ২৭৩ জন শিক্ষার্থী অংশ নেয়। উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ১৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন।

আলিম পরীক্ষায় জেলার ৪৯টি প্রতিষ্ঠানের ২ হাজার ৫৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৬৫৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন।

এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জেলার ১৩টি প্রতিষ্ঠানের ৯৭২ জন শিক্ষার্থী অংশ নেয়। উত্তীর্ণ হয়েছে ৬৮০ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।

উপজেলাভিত্তিক ফলাফলে এইচএসসি পরীক্ষায় শাহরাস্তি উপজেলায় পাসের হার সর্বোচ্চ ৪৪ দশমিক ৮৮ শতাংশ বলে জেলা শিক্ষা অফিসের তথ্যে উল্লেখ করা হয়েছে। আলিমে হাজীগঞ্জ উপজেলায় সর্বোচ্চ ৮২ দশমিক ০১ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় শাহরাস্তি উপজেলায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে চাঁদপুর সরকারি কলেজ। কলেজটির ৫৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৯৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮৫ দশমিক ৪৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন।

তিনটি পরীক্ষার ফলাফল পর্যালোচনায় এইচএসসির তুলনায় আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার বেশি দেখা গেছে। এইচএসসিতে পাসের হার তুলনামূলক কম হওয়ায় শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বিশ্লেষণ ও প্রয়োজনীয় উদ্যোগের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখতে হবে: শিক্ষামন্ত্রী

নিষেধাজ্ঞা শেষে সরগরম মাছঘাট, কমেনি ইলিশের দাম

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড

একের পর এক হত্যাকাণ্ড ও স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা: চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চাঁদপুরে আটক ৪০ জেলে

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, চিকিৎসকের কার্যক্রম বন্ধের নির্দেশ

এক দেহে দুই প্রাণ, দারিদ্র্যে আটকে আছে ঐহী-মাহীর নতুন জীবন

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন

কোহিনূর হত্যা মামলা: রায়ের দুই বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চাঁদপুরে জেলা ইজতেমা: আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি কামনা