হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে হেবজু মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হেবজু মিয়া উপজেলার ভাটামাথা গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল রানা এ তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, রাতেই লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ভাটামাথা গ্রামের শাহ আলমের ঘর থেকে মঙ্গলবার একটি মোবাইল ফোন চুরি হয়। চুরির ঘটনায় তাঁরা প্রতিবেশী হেবজু মিয়াকে সন্দেহ করে। বিষয়টি জানাজানি হলে রাতে প্রতিবেশী রোমান মিয়ার বাড়িতে উভয় পক্ষে ঝগড়া হয়। একপর্যায়ে শাহ আলম ও তাঁর স্ত্রী রেখা বেগম ঘরের ভাঙা চৌকাঠ দিয়ে বৃদ্ধ হেবজু মিয়াকে মারধর শুরু করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় তন্তরবাজার মাতৃসদন হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আদালতে যাওয়ার পথে পুলিশের পিকআপ খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নবজাতক চুরি, সিসিটিভিতে ধরা পড়ল নারী

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ২০

রেলসেতুর নিচে ভাসছিল মরদেহ, পরিচয়পত্রে মিলল ‘মিজান’ নাম

দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

আওয়ামী দোসরদের সঙ্গে মিলে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে জামায়াত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স্কুলশিক্ষিকাকে অপহরণচেষ্টা, ছাত্রদল নেতা বললেন—‘মান ভাঙাতে অটোরিকশায় ঘুরেছি’