হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

 আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি 

গ্রেপ্তারকৃত তমাল বৈদ্য। ছবি: আজকের পত্রিকা

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামে মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তির অভিযোগে তমাল বৈদ্য (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার জেরে রোববার (১৮ জুন) রাত থেকে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় তৌহিদি জনতা তমালের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাংতা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

খবর পেয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত তমাল বৈদ্যকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি রাংতা গ্রামের তাপস বৈদ্যর ছেলে।

ঘটনার বিষয়ে ওসি মো. অলিউল ইসলাম বলেন, ‘অভিযুক্ত তমালের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন ছিল। বৃহস্পতিবার সকালে তাঁকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।’

ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চিকিৎসক দম্পতির সন্তানের মৃত্যু: ‘কল দিয়ে ডাক্তার আশীষ স্যারের পা ধরেছি, তাও তিনি আসবেন না’

মেহেন্দীগঞ্জে লোহার সেতু ভেঙে খালে, ভোগান্তি

লঞ্চে তরুণীকে ধর্ষণ, ঢাকা থেকে যুবক গ্রেপ্তার

বরিশালে বিআইডব্লিউটিএ দপ্তরে হঠাৎ উপস্থিত নৌপরিবহন প্রতিমন্ত্রী

উচ্চ আদালতের রুল জারি: বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে বাণিজ্য মেলা বন্ধের নির্দেশ

হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল

মুলাদীতে যুবক হত্যা: ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

ঠিকাদারের বিল আদায় করিয়ে দিতে যান ছাত্রদল নেতা, প্রকৌশলীকে আক্রমণের অভিযোগ

এমপিকে কটূক্তির মামলা: থানায় আসামির ওপর ছাত্রদল-যুবদলের হামলার অভিযোগ

বরিশাল শেবাচিম হাসপাতাল: অক্সিজেনের নল খুলে নেওয়ায় রোগীর মৃত্যু, তদন্তে কমিটি